• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১০:১১ অপরাহ্ন
শিরোনাম
উপকূলবাসীকে রক্ষায় সমন্বিত উদ্যোগ নিতে হবে: পানিসম্পদমন্ত্রী ‘শ্রম আইনের ওপর বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক বাণিজ্য অনেকাংশে নির্ভর’ এআইনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনাসহ ৯ অ্যাপ-সফটওয়্যার চালু জামায়াত নিজেই স্বীকার করে নিয়েছে কারা খুনি-ধর্ষক ছিল: আইনমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে করা চুক্তি সংসদে আনা হোক: রুমিন ফারহানা দুই অঙ্ক থেকে কমিয়ে সুদহার বিনিয়োগবান্ধব করা হবে: বাণিজ্যমন্ত্রী দাম বাড়লো সয়াবিন তেলের ‘মিনার-ই-দিল্লি’ সম্মাননায় ভূষিত রুনা লায়লা জুলাই থেকে ফ্রি ড্রেস-ব্যাগ-জুতা পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা ৩৫ বছর পরও উপকূলে আতঙ্ক: ১৯৯১-এর ঘূর্ণিঝড়ের ক্ষত আজও শুকায়নি

ফিফটির পর ৪ উইকেট, ফিরলেন চেনা সাকিব

প্রভাত রিপোর্ট / ১৯৪ বার
আপডেট : শুক্রবার, ১১ জুলাই, ২০২৫

প্রভাত স্পোর্টস: পাকিস্তান সুপার লিগে টানা তিন ম্যাচে রান না করে সমালোচনার মুখে পড়েছিলেন সাকিব আল হাসান। উঠেছিল প্রশ্ন—”সাকিব কি ব্যাটিং ভুলে গেছেন?” কিন্তু গ্লোবাল টি-টোয়েন্টি কানাডার মাঠে দুর্দান্ত এক প্রত্যাবর্তনে সব সমালোচনার জবাব দিলেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার। দুবাই ক্যাপিটালসের হয়ে গায়ানার প্রভিডেন্সে নিউজিল্যান্ডের সেন্ট্রাল ডিসট্রিক্টসের বিপক্ষে খেলতে নেমে ৩৭ বলে ঝকঝকে ৫৮ রানের ইনিংস খেলেন সাকিব। সেই সঙ্গে বল হাতেও ছিলেন দুর্দান্ত—৪ ওভারে মাত্র ১৩ রান দিয়ে ৪ উইকেট। এই ম্যাচেই সাকিব পেলেন দুটি মাইলফলক| ১০ ইনিংস পর ফিফটি, ১৮ ম্যাচ পর স্বীকৃত টি-টোয়েন্টিতে ৪ উইকেট। এটি তার ক্যারিয়ারে দ্বিতীয়বার যখন তিনি একই ম্যাচে ফিফটি ও ৪ উইকেট নিলেন। প্রথমবার ২০১৩ সালের বিজয় দিবস টি-টোয়েন্টিতে, প্রাইম ব্যাংকের হয়ে মোহামেডানের বিপক্ষে করেছিলেন ৫৭ রান ও নিয়েছিলেন ৬ উইকেট। এই পারফরম্যান্সের মাধ্যমে সাকিব স্বীকৃত টি-টোয়েন্টিতে ৪৯৭ উইকেটের মালিক হলেন। ৫০০ উইকেটের মাইলফলক এখন একেবারে দোরগোড়ায়।
সাকিবের অলরাউন্ড পারফরম্যান্স জিতিয়েছে তার দলকেও। দুবাই ৭ উইকেটে করেছিল ১৬৫ রান। রান তাড়ায় সেন্ট্রাল ডিসট্রিক্টস ৮ উইকেট করে ১৪৩ রান। সাকিবরা জিতেছেন ২২ রানে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও