• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
বিগত দুই সরকারের গাফিলতিতে হাম ছড়িয়ে পড়ে: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি জ্বালানি নিরাপত্তার সার্বভৌমত্ব ক্ষুন্ন করছে: দেবপ্রিয় ভট্টাচার্য আক্রোশ থেকেই হত্যাকাণ্ড বলে আসামির দায় স্বীকার সৌদিতে মন্ত্রী হিসেবে নয়, হাজিদের কামলা হিসেবে যাচ্ছি : ধর্মমন্ত্রী ‘সরকারের বড় সাফল্য জনগণ তারেক রহমানকে বিশ্বাস করেছে’:প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী পূর্বাচল স্টেডিয়ামের ডিজাইনে পরিবর্তন চান তামিম ‘অধিকার আদায়ের আন্দোলনে ছিলেন বলে ইলিয়াস আলীকে গুম করা হয়েছিল’ হাম পরিস্থিতিকে ‘মহামারি’ ঘোষণা করে জরুরি পদক্ষেপের দাবি ডিপিপিএইচের খাল খনন অব্যাহত থাকলে দেশে নতুন জাগরণ সৃষ্টি হবে : পানিসম্পদমন্ত্রী শিল্প ও সেবায় কর্মসংস্থান কম, অর্থনীতিবিদদের উদ্বেগ

মিটফোর্ড হাসপাতাল শাটডাউন ঘোষণা শিক্ষার্থীদের

প্রভাত রিপোর্ট / ১৮৬ বার
আপডেট : রবিবার, ১৩ জুলাই, ২০২৫

প্রভাত রিপোর্ট: রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল ‘শাটডাউন’ ঘোষণা করেছেন শিক্ষার্থীরা। এদিকে মিটফোর্ড হাসপাতাল চত্বরে নিরাপত্তা সংকটের প্রতিবাদে এক দিনের কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা। রবিবার (১৩ জুলাই) দুপুরে মেডিক্যাল কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে এই ঘোষণা দেন তারা।
শিক্ষার্থীরা জনান, হাসপাতালের নিরাপত্তা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ না নেওয়া পর্যন্ত শাটডউন চলবে। এ সময় মিটফোর্ডে বহিরাগতদের প্রবেশ ঠেকানো ছাড়াও ফুটপাতের দোকান উচ্ছেদ ও আনসার বাহিনীকে আরও সক্রিয় করার দাবি জানান তারা। এর আগে, শনিবার (১২ জুলাই) রাতে ইন্টার্ন ডক্টরস সোসাইটির (আইডিএস) মিটফোর্ড শাখা থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, আমরা মিটফোর্ড হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকেরা ক্যাম্পাস ও হাসপাতালজুড়ে বিরাজমান নিরাপত্তাহীন পরিস্থিতির প্রতিবাদে রবিবার সকাল ৮টা থেকে এক দিনের কর্মবিরতিতে যাচ্ছি। এ কর্মসূচিতে স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজের শিক্ষার্থীরাও একাত্মতা প্রকাশ করেছে। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, পরিস্থিতির উন্নতি না হলে ভবিষ্যতে আরও কর্মসূচির পরিকল্পনা নেওয়া হবে।
এর আগে, হাসপাতাল প্রাঙ্গণে ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে ইন্টার্ন চিকিৎসকরা একটি স্মারকলিপি দেন। তাতে বলা হয়, গত ৯ জুলাই আনসার ক্যাম্পের সামনে বর্বরোচিত একটি হত্যাকাণ্ড ঘটে, যা তাদের মানবিকভাবে নাড়িয়ে দিয়েছে। ওই ঘটনার নিন্দা জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা। স্মারকলিপিতে নিরাপত্তা জোরদারে বেশ কিছু দাবিও তুলে ধরা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো— হাসপাতাল চত্বরে পর্যাপ্ত আনসার সদস্য মোতায়েন, সশস্ত্র আনসার বাহিনী নিযুক্ত করা এবং প্রতিটি প্রবেশপথে আনসার সদস্যদের উপস্থিতি নিশ্চিত করা।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও