• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
উপকূলবাসীকে রক্ষায় সমন্বিত উদ্যোগ নিতে হবে: পানিসম্পদমন্ত্রী ‘শ্রম আইনের ওপর বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক বাণিজ্য অনেকাংশে নির্ভর’ এআইনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনাসহ ৯ অ্যাপ-সফটওয়্যার চালু জামায়াত নিজেই স্বীকার করে নিয়েছে কারা খুনি-ধর্ষক ছিল: আইনমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে করা চুক্তি সংসদে আনা হোক: রুমিন ফারহানা দুই অঙ্ক থেকে কমিয়ে সুদহার বিনিয়োগবান্ধব করা হবে: বাণিজ্যমন্ত্রী দাম বাড়লো সয়াবিন তেলের ‘মিনার-ই-দিল্লি’ সম্মাননায় ভূষিত রুনা লায়লা জুলাই থেকে ফ্রি ড্রেস-ব্যাগ-জুতা পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা ৩৫ বছর পরও উপকূলে আতঙ্ক: ১৯৯১-এর ঘূর্ণিঝড়ের ক্ষত আজও শুকায়নি

মিটফোর্ড ও বাবুবাজার এলাকায় ডিএমপির অভিযান, চারজনকে জরিমানা

প্রভাত রিপোর্ট / ১৪৩ বার
আপডেট : সোমবার, ১৪ জুলাই, ২০২৫

প্রভাত রিপোর্ট: রাস্তায় অবৈধভাবে মালামাল রেখে যান চলাচলে বিঘ্নসহ নানা অভিযোগে ঢাকার মিটফোর্ড ও বাবুবাজার এলাকায় অভিযান চালিয়েছে ডিএমপির ভ্রাম্যমাণ আদালত। লালবাগ বিভাগের উদ্যোগে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের নেতৃত্বে র্যাব, কোতোয়ালি ও বংশাল থানা পুলিশের সমন্বয়ে এ অভিযান চালানো হয়। এসময় রাস্তা দখল ও প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে দুইজনকে কারাদণ্ড, দুইজনকে অর্থদণ্ড এবং চারজনকে গ্রেফতার করা হয়। সোমবার (১৪ জুলাই) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, মিটফোর্ড রোডে অবৈধভাবে ঠেলাগাড়ি স্ট্যান্ড বানিয়ে রাস্তা দখল ও প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে এক ঠেলাগাড়ি সিন্ডিকেট সর্দারকে সড়ক পরিবহন আইনে সাত দিনের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া বাবুবাজার ব্রিজ এলাকায় বাহাদুর শাহ পরিবহনের এক চালককে ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালানোর অপরাধে এক মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
অবৈধভাবে ট্রাক পার্কিং করে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে দুই ট্রাক চালককে ৬ হাজার টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড পরিশোধে ব্যর্থ হলে ৭ দিনের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। পরবর্তীতে তারা অর্থদণ্ড পরিশোধ করে মুক্তি পান। এছাড়াও পজ মেশিনের মাধ্যমে একাধিক মামলা রুজু করা হয়। একই সময় রাস্তায় অবৈধ ভ্যান ও রিকশার গ্যারেজ বসিয়ে রাস্তা দখল ও প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে চারজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানিয়েছেন ডিসি তালেবুর রহমান।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও