• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
উপকূলবাসীকে রক্ষায় সমন্বিত উদ্যোগ নিতে হবে: পানিসম্পদমন্ত্রী ‘শ্রম আইনের ওপর বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক বাণিজ্য অনেকাংশে নির্ভর’ এআইনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনাসহ ৯ অ্যাপ-সফটওয়্যার চালু জামায়াত নিজেই স্বীকার করে নিয়েছে কারা খুনি-ধর্ষক ছিল: আইনমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে করা চুক্তি সংসদে আনা হোক: রুমিন ফারহানা দুই অঙ্ক থেকে কমিয়ে সুদহার বিনিয়োগবান্ধব করা হবে: বাণিজ্যমন্ত্রী দাম বাড়লো সয়াবিন তেলের ‘মিনার-ই-দিল্লি’ সম্মাননায় ভূষিত রুনা লায়লা জুলাই থেকে ফ্রি ড্রেস-ব্যাগ-জুতা পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা ৩৫ বছর পরও উপকূলে আতঙ্ক: ১৯৯১-এর ঘূর্ণিঝড়ের ক্ষত আজও শুকায়নি

জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে নারীদের স্মরণে শহীদ মিনারে ড্রোন ব্যতিক্রমী ড্রোন শো

প্রভাত রিপোর্ট / ১৪৮ বার
আপডেট : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫

প্রভাত রিপোর্ট: ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি এবং ‘জুলাই উইমেনস ডে’ উপলক্ষে মধ্যরাতে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজন করা হয় এক ব্যতিক্রমী ড্রোন শো। নারীদের অবদানকে স্মরণ করতেই এ আয়োজন, যেখানে নানা প্রতিবাদী মুহূর্তের প্রতিচিত্র তুলে ধরা হয় আকাশে আলো ও শব্দের মাধ্যমে। সোমবার (১৪ জুলাই) দিবাগত রাত ১২টার পর শুরু হওয়া এই শো’তে উঠে আসে অভ্যুত্থানকালীন নারীদের সাহসিকতা, মিছিল, স্লোগান ও অংশগ্রহণের দৃশ্য। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগত নারী শিক্ষার্থীরা অনুষ্ঠানটি উপভোগ করেন। শো’র অন্যতম আকর্ষণ ছিল তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বহুল আলোচিত বিদ্রূপাত্মক বক্তব্য, ‘মুক্তিযোদ্ধার সন্তানরা পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে?’ এ ছাড়াও প্রদর্শিত হয় ঐতিহাসিক স্লোগান, ‘তুমি কে, আমি কে, রাজাকার, রাজাকার’ ও ‘মাতৃভূমি অথবা মৃত্যু’।
আকাশে আলোর রেখায় ভেসে ওঠে জুলাই অভ্যুত্থানে প্রথম শহীদ আবু সাঈদের প্রতিকৃতি, বুয়েটে ছাত্রলীগের নির্যাতনে নিহত আবরার ফাহাদ এবং ১৫ জুলাই ছাত্রলীগের হামলায় নির্যাতনের শিকার তন্বীর চিত্র। আরও উঠে আসে বিডিআর হত্যাকাণ্ড ও শাপলা চত্বরে নিহতদের স্মরণে কিছু প্রতীকী দৃশ্য। জুই নামে এক শিক্ষার্থী বলেন, এই ভিজ্যুয়াল শো কেবল স্মৃতিচারণ ছিল না বরং তা ছিল প্রতিবাদ ও প্রতিরোধের ভাষায় উচ্চারিত এক ইতিহাস।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও