• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
উপকূলবাসীকে রক্ষায় সমন্বিত উদ্যোগ নিতে হবে: পানিসম্পদমন্ত্রী ‘শ্রম আইনের ওপর বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক বাণিজ্য অনেকাংশে নির্ভর’ এআইনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনাসহ ৯ অ্যাপ-সফটওয়্যার চালু জামায়াত নিজেই স্বীকার করে নিয়েছে কারা খুনি-ধর্ষক ছিল: আইনমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে করা চুক্তি সংসদে আনা হোক: রুমিন ফারহানা দুই অঙ্ক থেকে কমিয়ে সুদহার বিনিয়োগবান্ধব করা হবে: বাণিজ্যমন্ত্রী দাম বাড়লো সয়াবিন তেলের ‘মিনার-ই-দিল্লি’ সম্মাননায় ভূষিত রুনা লায়লা জুলাই থেকে ফ্রি ড্রেস-ব্যাগ-জুতা পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা ৩৫ বছর পরও উপকূলে আতঙ্ক: ১৯৯১-এর ঘূর্ণিঝড়ের ক্ষত আজও শুকায়নি
গোপালগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা

বাগেরহাটে সড়ক অবরোধ ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

প্রভাত রিপোর্ট / ১৪০ বার
আপডেট : বুধবার, ১৬ জুলাই, ২০২৫

বাগেরহাট প্রতিনিধি: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গোপালগঞ্জ লংমার্চ কর্মসূচিতে হামলার প্রতিবাদে বাগেরহাটে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে বৈষাম্যবিরোধী শিক্ষার্থীরা। বুধবার (১৬ জুলাই) বাগেরহাট শহরের দশানি ট্রাফিক মোড়ে মহাসড়কে টায়ার জ্বালিয়ে এ কর্মসূচি পালন করে।
ছাত্র ও যুব সংগঠন ‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন’, ‘ছাত্র সংসদ’ ও এনসিপির স্থানীয় নেতাকর্মীরা যৌথভাবে এ বিক্ষোভ কর্মসূচির আয়োজন করেন। তাদের অভিযোগ, শান্তিপুর্ন পদযাত্রা শেষে গোপালগঞ্জ শহর ছাড়ার সময় নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের লোকজন এনসিপির গাড়িবহরে হামলা চালায়। এতে পুরো শহর রণক্ষেত্রে পরিণত হয়।
বিক্ষোভ চলাকালে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী মো. শফিউল্লাহ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক এম.এ. সাদ্দাম, যুগ্ম সদস্য সচিব শেখ বাদশা, মুখপাত্র আব্দুল্লাহ আল রোমানসহ অনেকেই। লংমার্চ কর্মসূচিতে হামলাকারীদের গ্রেফতার করে দ্রুত বিচারের দাবী জানান বক্তারা।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও