• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
বিগত দুই সরকারের গাফিলতিতে হাম ছড়িয়ে পড়ে: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি জ্বালানি নিরাপত্তার সার্বভৌমত্ব ক্ষুন্ন করছে: দেবপ্রিয় ভট্টাচার্য আক্রোশ থেকেই হত্যাকাণ্ড বলে আসামির দায় স্বীকার সৌদিতে মন্ত্রী হিসেবে নয়, হাজিদের কামলা হিসেবে যাচ্ছি : ধর্মমন্ত্রী ‘সরকারের বড় সাফল্য জনগণ তারেক রহমানকে বিশ্বাস করেছে’:প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী পূর্বাচল স্টেডিয়ামের ডিজাইনে পরিবর্তন চান তামিম ‘অধিকার আদায়ের আন্দোলনে ছিলেন বলে ইলিয়াস আলীকে গুম করা হয়েছিল’ হাম পরিস্থিতিকে ‘মহামারি’ ঘোষণা করে জরুরি পদক্ষেপের দাবি ডিপিপিএইচের খাল খনন অব্যাহত থাকলে দেশে নতুন জাগরণ সৃষ্টি হবে : পানিসম্পদমন্ত্রী শিল্প ও সেবায় কর্মসংস্থান কম, অর্থনীতিবিদদের উদ্বেগ

বার্ন ইনস্টিটিউটে স্বজন-সহপাঠীদের আহাজারি

প্রভাত রিপোর্ট / ১৭১ বার
আপডেট : সোমবার, ২১ জুলাই, ২০২৫

প্রভাত রিপোর্ট: উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় আহত ৫০-এর অধিক শিশুকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে আহাজারি করছেন আহতদের পিতামাতা, স্বজন ও সহপাঠীরা। ওয়ার্ডগুলোর সামনে বিলাপ করছেন তারা।
সোমবার (২১ জুলাই) বিকালে জাতীয় বার্ন ইনস্টিটিউটে এমন চিত্র দেখা গেছে। অভিভাবকরা ছুটে এসে সন্তানকে খুঁজছেন, শুধু পোশাক দেখে শনাক্তের চেষ্টা করছেন। হাসপাতালের করিডোরে অসংখ্য অভিভাবক কান্নায় ভেঙে পড়েছেন। কেউ চিৎকার করছেন, কেউ হতবিহ্বল। কয়েক মিনিট পর পর অ্যাম্বুলেন্স ঢুকছে বার্ন ইনস্টিটিউটে, আর স্বজনদের আহাজারিতে ভারী হয়ে যাচ্ছে চারদিকের পরিবেশ।
মাইলস্টোনে সপ্তম শ্রেণিতে পড়ে সামিন। দুর্ঘটনার পর বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয় তাকে। তার ভাই কান্নারত অবস্থায় বলেন, সামিনের অবস্থা খুবই খারাপ। আইসিইউতে ভর্তি আছে। ডাক্তার বলেছে ৫০ শতাংশ বাঁচার সম্ভাবনা আছে। এই বলে কান্নায় ভেঙে পড়েন তিনি।
ইনস্টিটিউটের নিচ তলা থেকে ৫ম তলা পর্যন্ত প্রতিটি ওয়ার্ডের সামনে স্বজনরা তাদের সন্তান, ভাই বা বোনদের খুঁজছেন। কেউ খুঁজে পেয়েছেন, কেউ এখনও পাননি। ওয়ার্ডগুলোর সামনে কান্না করছেন অভিভাবকরা।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও