• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
বিগত দুই সরকারের গাফিলতিতে হাম ছড়িয়ে পড়ে: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি জ্বালানি নিরাপত্তার সার্বভৌমত্ব ক্ষুন্ন করছে: দেবপ্রিয় ভট্টাচার্য আক্রোশ থেকেই হত্যাকাণ্ড বলে আসামির দায় স্বীকার সৌদিতে মন্ত্রী হিসেবে নয়, হাজিদের কামলা হিসেবে যাচ্ছি : ধর্মমন্ত্রী ‘সরকারের বড় সাফল্য জনগণ তারেক রহমানকে বিশ্বাস করেছে’:প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী পূর্বাচল স্টেডিয়ামের ডিজাইনে পরিবর্তন চান তামিম ‘অধিকার আদায়ের আন্দোলনে ছিলেন বলে ইলিয়াস আলীকে গুম করা হয়েছিল’ হাম পরিস্থিতিকে ‘মহামারি’ ঘোষণা করে জরুরি পদক্ষেপের দাবি ডিপিপিএইচের খাল খনন অব্যাহত থাকলে দেশে নতুন জাগরণ সৃষ্টি হবে : পানিসম্পদমন্ত্রী শিল্প ও সেবায় কর্মসংস্থান কম, অর্থনীতিবিদদের উদ্বেগ

আহতদের চিকিৎসা দিতে সিঙ্গাপুরের দ্বিতীয় মেডিক্যাল টিম ঢাকায়

প্রভাত রিপোর্ট / ১০৪ বার
আপডেট : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫

প্রভাত রিপোর্ট: ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ এলাকায় বিমান বিধ্বস্তে আহতদের উন্নত চিকিৎসা দিতে সিঙ্গাপুর থেকে পাঁচ সদস্যের একটি বিশেষ মেডিক্যাল টিম বৃহস্পতিবার (২৪ জুলাই) রাতে ঢাকায় পৌঁছেছে। রাত ১০টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে টিমটি। সিঙ্গাপুর থেকে আগত এই দ্বিতীয় মেডিক্যাল টিমে রয়েছেন চৌ উইং কিট চেস্টার (জৌ ইয়ংজি), ওয়েই গুইরু, তান কুই ইউয়েন, ওয়াং জোলিন এবং আইরিন ওয়াং মেই জিন।
বিশেষজ্ঞ এই দলটি ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসক দলের সঙ্গে যৌথভাবে কাজ করবে। তারা প্রয়োজনীয় কারিগরি ও পেশাগত সহায়তা প্রদান করবেন বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ শাহাদাত হোসেন। এর আগে, দুর্ঘটনার পরপরই প্রথম দফায় সিঙ্গাপুর থেকে একটি মেডিক্যাল টিম বাংলাদেশে আসে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও