• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
জামিন পেলেন সেই যুব মহিলা লীগ নেত্রী বিস্ফোরক মামলায় দেড় মাসের সন্তানের মা নিষিদ্ধ যুব মহিলা লীগ নেত্রী কারাগারে পিরোজপুরে নিখোঁজ প্রবাসীর সন্ধান, সরকারি প্রক্রিয়ায় দেশে ফেরানোর উদ্যোগ নাজিরপুরে ২৩ বছর পর যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত আসামী গ্রেফতার সংসদে সমাধানের ইস্যু রাজপথে আনা উচিত নয়: এটিএম আজহার শিক্ষার মান নিশ্চিতের সঙ্গে দক্ষতাভিত্তিক শিক্ষা বিস্তারে জোর দিতে হবে বিএনপির প্রার্থীরা গণতন্ত্র উত্তরণে কাজ করবে: সেলিমা রহমান পরীক্ষার্থীরা উৎসাহ-উদ্দীপনায় এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে: মাহদী আমিন সন্ত্রাসী ভাড়া করে ক্যানসার হাসপাতালের উপ-পরিচালকের ওপর হামলা: র‌্যাব নতুন শিল্প স্থাপন ও কর্মসংস্থান সৃষ্টি বর্তমান সরকারের অগ্রাধিকার: বাণিজ্যমন্ত্রী

দশমিনায় ১৭ বছর পর দিগন্ত সড়ক পূনঃসংস্কার

প্রভাত রিপোর্ট / ৪৩৪ বার
আপডেট : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫

প্রভাত সংবাদদাতা, দশমিনা : পটুয়াখালীর দশমিনা উপজেলা সদরের ইউনিয়ন পরিষদ সংলগ্ন দিগন্ত সড়কটিতে ১৭ বছর পর দেড় কিলোমিটার রাস্তায় ইট বিছানোর কাজ শেষ হয়। অবিরাম বর্ষন থাকার কারনে পিচ ঢালাই কাজ শুরু করা সম্ভব হচ্ছে না। এই সড়কটি চলাচলের জন্য অনুপযোগী হওয়ায় এলাকাবাসী দিগন্ত সড়কে ধানের বীজ রোপন করে অভিনব কায়দায় প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করে ছিল। সড়কটির দেড় কিলোমিটার ভাঙ্গা,খানাখন্দ ভরা ছিল। এছাড়া সড়কটি দীর্যদিন যাবত সংস্কার করা হয়নি।
উপজেলার সদর ইউনিয়ন পরিষদ থেকে বেগম আরেফাতুন্নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয় পর্যন্ত দিগন্ত সড়ক মাত্র দেড় কিলোমিটার। সড়কটি দীর্ঘ ৭-৮ বছর আগে এলজিইডির অর্থায়নে পাকা করা হয়। সড়কটির বিভিন্ন স্থানে নালা, খানাখন্দ থাকায় লোকজন ও যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। সড়কটিতে প্রায়ই দূর্ঘটনা ঘটে। এলাকার প্রায় ৫ হাজার বাসিন্দা ও স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষার্থীরা সড়কটি দিয়ে যাতায়াত করে থাকে। অথচ সড়টির ছিল বেহাল দশা। ২০১৮-২০১৯ ইং অর্থ বছরে এডিপির অর্থায়নে পটুয়াখালী জেলা পরিষদের বাস্তবায়নে সড়কটি সংস্কারের জন্য সাড়ে ৪ লাখ ১০ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়ে ছিল। সড়কটিতে নামফলক উন্মোচন করলেও সড়কটি সংস্কারে কোন উদ্যোগ নেয়া হয়নি। তৎকালীন সময়ে জেলা পরিষদ বাস্তবায়নে এডিপি কর্তৃক বরাদ্দের টাকা কোন কাজে ব্যয় হয়েছে তার কোন খোজ পাওয়া যায়নি। এলাকাবাসী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা চলাচলে দূর্ভোগ লাগবে প্রশাসনের দ্বারস্থ হলে উপজেলা নির্বাহী প্রকৌশল অধিদপ্তর সড়কটি সংস্কারে উদ্যোগ নেয়। বর্তমানে রাস্তাটিতে ইট বিছানো হয়। বর্ষন থাকার কারনে পিচ ঢালাই কাজ শুরু করা সম্ভব হচ্ছে না।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও