• শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
শিরোনাম
পিরোজপুরে ডিজিটাল সহিংসতা প্রতিরোধে কন্টেন্ট ক্রিয়েটরদের অবহিতকরণ সভা অনুষ্ঠিত অপরাধ দমনে রাজধানীতে বসবে ১১ হাজার সিসি ক্যামেরা: ডিএমপি কমিশনার জিয়াউদ্দিনের নাটকে জুটি বাঁধলেন অহনা-তুহিন অন্তঃসত্ত্বা অবস্থায় যে কঠিন কাজটি করলেন দীপিকা ‘ভূত বাংলা’ সাফল্যের মধ্যেই বিদ্যা বালানের সঙ্গে নতুন ছবিতে অক্ষয় ট্রুডোর সঙ্গে কেটির প্রেম, মেনে নিতে পারছেন না সংগীতশিল্পীর সাবেক স্বামী আমি অভিনেতা, কিন্তু রাজনীতিতে অভিনয় করি না: থালাপতি বিজয় শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে লড়বেন জয় চৌধুরী আমির খানের নায়িকা হচ্ছেন শ্রদ্ধা কাপুর বাংলাদেশে শিল্পী হওয়া একটা অভিশাপ: রিনা খান

লিড্ ব্যাংক হিসেবে সাউথইস্ট ব্যাংক পিএলসি এর প্রশিক্ষণ কর্মশালার আয়োজন

প্রভাত রিপোর্ট / ১৭৪ বার
আপডেট : বুধবার, ২০ আগস্ট, ২০২৫

প্রভাত অর্থনীতি : সম্প্রতি বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এর আয়োজনে সাউথইস্ট ব্যাংক পিএলসি. লিড্ ব্যাংক হিসেবে ‘‘মানি লন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধ” শীর্ষক দিনব্যাপী একটি প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে যেখানে নারায়নগঞ্জ জেলায় অবস্থিত বিভিন্ন তফসিলি ব্যাংকের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএফআইইউ এর পরিচালক জনাব মোঃ মোস্তাকুর রহমান। সাউথইস্ট ব্যাংক পিএলসি এর উপ-ব্যাবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ রাশেদুল আমিন উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। উক্ত অনুষ্ঠানে সাউথইস্ট ব্যাংক পিএলসি এর ক্যামেলকো জনাব খোরশেদ আলম চৌধুরী স্বাগত বক্তব্য প্রদান করেন।
উক্ত প্রশিক্ষণ কর্মশালায় নারায়নগঞ্জ জেলায় অবস্থিত ৫৩ টি তফসিলি ব্যাংকের ১৩০ জনের অধিক কর্মকর্তা অংশগ্রহণ করেন। কর্মকর্তাবৃন্দ বিএফআইইউ এর রিসোর্স পার্সনদের পরিচালনায় ০৪ টি অত্যন্ত প্রাঞ্জল ও অংশগ্রহণমূলক সেশন উপভোগ করেন। সেশনগুলো পরিচালনা করেন বিএফআইইউ এর অতিরিক্ত পরিচালক মো. রেজওয়ানুর রহমান; যুগ্ম পরিচালক মো. হাফিজুর রহমান খান এবং যুগ্ম পরিচালক আ.ন.ম কলিম উদ্দিন হাসান তুষার । কর্মশালায় মানি লন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন সম্পর্কিত বিভিন্ন বিষয় আলোচনা করা হয়। অনুষ্ঠানের শেষ পর্যায়ে, একটি আকর্ষনীয় কুইজ প্রতিযোগীতা পরিচালনা করা হয়। বিজয়ীদের মাঝে পুরস্কার এবং সকল অংশগ্রহণকারীদের সার্টিফিকেট বিতরণের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষনা করা হয়।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও