• শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম
সামাজিক সুরক্ষা জোরদারে বাংলাদেশকে ২৫০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি সামান্য বৃষ্টিতেই চরম দুর্ভোগ কুড়িগ্রাম- নাগেশ্বরী- ভুরুঙ্গামারী মহাসড়কে বিশ্বকাপ খেলতে ইরানকে নতুন শর্ত যুক্তরাষ্ট্রের কর্ণফুলী বিদ্যুৎকেন্দ্রের ৪টি ইউনিট বন্ধ বিরোধীরা অরাজকতা করলে রাজপথে মোকাবিলার হুঁশিয়ারি বিএনপির রাজশাহীতে কলেজে ঢুকে নারী শিক্ষককে মারধরের ঘটনায় বিএনপি নেতা বহিষ্কার যারা দেশকে অস্থিতিশীল করতে চায়, তারা যে–ই হোক ছাড় দেয়া হবে না: অর্থমন্ত্রী উত্তরায় বারে পুলিশের অভিযান, আটক অন্তত ১৪০ জন ঢাবিতে সাংবাদিকদের ওপর হামলা, অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে, গ্রেপ্তার দাবি দুঃখপ্রকাশ করে যা বললেন ছাত্রদল সভাপতি

ব্রাজিল থেকে ১২০ টাকায় গরুর মাংস আমদানির খবর ভিত্তিহীন : মন্ত্রণালয়

প্রভাত রিপোর্ট / ১৩৩ বার
আপডেট : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

প্রভাত রিপোর্ট: ‘ব্রাজিল বাংলাদেশকে কেজি প্রতি ১২০ টাকায় গরুর মাংস সরবরাহ করবে’- সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এ তথ্য সঠিক নয়। সরকার বিদেশ থেকে, বিশেষ করে ব্রাজিল থেকে গরুর মাংস আমদানির কোনো সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। মঙ্গলবার (২৬ আগস্ট) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর প্রচারিত হচ্ছে যে, ব্রাজিল বাংলাদেশকে কেজি প্রতি ১২০ টাকায় গরুর মাংস সরবরাহ করবে। এ বিষয়ে স্পষ্টভাবে জানানো যাচ্ছে যে, সরকার বিদেশ থেকে, বিশেষ করে ব্রাজিল থেকে গরুর মাংস আমদানির কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি। ভ্রান্ত ও যাচাই করা নয়, এমন সংবাদ জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে। জনগণকে এ ধরনের বিভ্রান্তিকর প্রচারণায় প্রভাবিত না হওয়ার জন্য অনুরোধ জানানো হচ্ছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের প্রাণিসম্পদ খাত শুধু মাংস উৎপাদনেই সীমাবদ্ধ নয়; এটি নারীর ক্ষমতায়ন, আত্মকর্মসংস্থান, দারিদ্র্য নিরসন এবং সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রায় ১৫ লাখ প্রান্তিক খামারি এবং ৬ লাখের বেশি মৌসুমি খামারি কোরবানির ঈদ উপলক্ষ্যে গবাদিপশু পালন করে জীবিকা নির্বাহ করে। দেশের শতভাগ কোরবানির পশুর চাহিদা দেশীয়ভাবে পূরণ করা সম্ভব হয়েছে। এতে বলা, প্রাণিসম্পদ অধিদপ্তর প্রান্তিক ও ক্ষুদ্র খামারিদের দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ দেওয়া, উৎপাদন উপকরণ বিতরণ, বাজার সংযোগ এবং ভ্যালু চেইন উন্নয়নের কার্যক্রম অব্যাহত রেখেছে। পাশাপাশি দেশীয় গবাদিপশুর জাত উন্নয়ন, সুষম খাদ্য ব্যবস্থাপনা, টিকা সরবরাহ ও পশু চিকিৎসা সম্প্রসারণের মাধ্যমে উৎপাদন ব্যবস্থাকে আরও টেকসই ও সমৃদ্ধ করার উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।
মাংস একটি অতি-পচনশীল প্রাণিজাত পণ্য, যার গুণগতমান ও নিরাপদতা বজায় রাখতে প্রক্রিয়াজাত থেকে ভোক্তা পর্যায় পর্যন্ত কার্যকর কোল্ড চেইন অবকাঠামো অপরিহার্য। বাংলাদেশে বর্তমানে আন্তর্জাতিক মানসম্পন্ন হিমায়িত মাংস সংরক্ষণ ও পরিবহন অবকাঠামো যথাযথভাবে গড়ে ওঠেনি। কোল্ড চেইনের দুর্বলতা মাংসের গুণগতমান নষ্ট করে জনস্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তায় হুমকি তৈরি করতে পারে।
দেশীয় খামারি ও উদ্যোক্তাদের বিপুল বিনিয়োগ, আধুনিক প্রযুক্তির ব্যবহার ও সরকারের নীতিগত সহায়তায় বাংলাদেশ মাংস উৎপাদন স্বয়ংসম্পূর্ণ পর্যায়ে পৌঁছেছে জানিয়ে এতে বলা হয়, সরকার এ খাতকে রপ্তানিমুখী করার লক্ষ্যে এরইমধ্যে রোগমুক্ত অঞ্চল তৈরির কার্যক্রম শুরু করেছে। এ অবস্থায় বিদেশ থেকে মাংস আমদানি প্রাণিসম্পদ খাতের উন্নয়নকে ব্যাহত করবে। একইসঙ্গে ক্ষুরারোগ, ল্যাম্পি স্কিন ডিজিস, পিপিআর, তড়কা, এভিয়ান ইনফ্লুয়েঞ্জা, যক্ষ্মা, ব্রুসেলোসিসসহ সালমোনেলা ও ই-কোলাইয়ের মতো জীবাণুগুলো বাংলাদেশে অণুপ্রবেশের সম্ভাবনা রয়েছে, যার ফলে জনস্বাস্থ্য ও প্রাণিস্বাস্থ্য মারাত্মক হুমকির মধ্যে পড়তে পারে। মন্ত্রণালয় জানায়, বাংলাদেশ সরকার প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, দেশীয় খামারিদের স্বার্থরক্ষা এবং জনগণকে নিরাপদ ও মানসম্মত মাংস সরবরাহে অঙ্গীকারবদ্ধ। এ মুহূর্তে বিদেশ থেকে মাংস আমদানির কোনো সিদ্ধান্ত সরকার গ্রহণ করেনি।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও