• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
জামিন পেলেন সেই যুব মহিলা লীগ নেত্রী বিস্ফোরক মামলায় দেড় মাসের সন্তানের মা নিষিদ্ধ যুব মহিলা লীগ নেত্রী কারাগারে পিরোজপুরে নিখোঁজ প্রবাসীর সন্ধান, সরকারি প্রক্রিয়ায় দেশে ফেরানোর উদ্যোগ নাজিরপুরে ২৩ বছর পর যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত আসামী গ্রেফতার সংসদে সমাধানের ইস্যু রাজপথে আনা উচিত নয়: এটিএম আজহার শিক্ষার মান নিশ্চিতের সঙ্গে দক্ষতাভিত্তিক শিক্ষা বিস্তারে জোর দিতে হবে বিএনপির প্রার্থীরা গণতন্ত্র উত্তরণে কাজ করবে: সেলিমা রহমান পরীক্ষার্থীরা উৎসাহ-উদ্দীপনায় এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে: মাহদী আমিন সন্ত্রাসী ভাড়া করে ক্যানসার হাসপাতালের উপ-পরিচালকের ওপর হামলা: র‌্যাব নতুন শিল্প স্থাপন ও কর্মসংস্থান সৃষ্টি বর্তমান সরকারের অগ্রাধিকার: বাণিজ্যমন্ত্রী

পিরোজপুরের দুর্গাপুর ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

প্রভাত রিপোর্ট / ২৩২ বার
আপডেট : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫

মো. বাবুল শেখ, পিরোজপুর : পিরোজপুর সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন২০২৫ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ আগস্ট ) সকাল ১০ টায় সম্মেলনের উদ্বোধন করেন- পিরোজপুর জেলা বি এনপি আহ্বায়ক কমিটির সদস্য ও পিরোজপুর সদর থানা বিএনপির সাবেক সভাপতি মহিউদ্দিন মল্লিক নাসি।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক সহ-সম্পাদক এবং পিরোজপুর জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক কাজী রওনাকুল ইসলাম টিপু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এলিজা জামান,পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য হাসানুল কবির লিন,কদমতলা ইউনিয়ন বিএনপি সভাপতি আবদুস সালাম সেখ।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরদার কামরুজ্জামান চাঁন,গাজী কামরুজ্জামান শুভ্র,মোঃ হেমায়েত উদ্দিন বেপারী,আব্দুল আলীম খান প্রমুখ।
সকাল ১১ টায় দুর্গাপুর হাই স্কুল মিলনায়তনে আয়োজিত এই সম্মেলনে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের মোট ৪৫৯ জন কাউন্সিলর ভোটের মধ্যে ৪৩৮ জন ব্যালটের মাধ্যমে তাদের নেতা নির্বাচন করেন। সভাপতি পদে আলতাফ হোসেন হাওলাদার ২৪৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গোলাম মোস্তফা মৃধা পেয়েছেন ১৭২ ভোট।
সাধারণ সম্পাদক পদে কামরুচ ছালেকিন তপন ২২৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল মালেক শেখ পেয়েছেন ১৮৯ ভোট,
সাংগঠনিক সম্পাদক পদে তারিকুল ইসলাম সবুজ ২৫৯ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জসীম উদ্দীন পেয়েছেন ১৪৯ ভোট, সিনিয়র সহ-সভাপতি পদে শেখ সায়েম আহম্মেদ ২৫০ ভোট পেয়ে বিজয় হন,তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো: আসলাম মল্লিক পেয়েছেন ১৫৪ ভোট, যুগ্ন সাধারন সম্পাদক পদে মো: মনির হোসেন শেখ ২২০ ভোট পেয়ে বিজয় হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো: আলাউদ্দিন আকন পেয়েছেন ১৮৬ ভোট।
বিগত ১৫ বছর পরে এরকম সুন্দর একটি আয়োজন এর মাধ্যমে নেতা নির্বাচিত করতে পেরে নেতাকর্মীরা বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও