• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনাম
জামিন পেলেন সেই যুব মহিলা লীগ নেত্রী বিস্ফোরক মামলায় দেড় মাসের সন্তানের মা নিষিদ্ধ যুব মহিলা লীগ নেত্রী কারাগারে পিরোজপুরে নিখোঁজ প্রবাসীর সন্ধান, সরকারি প্রক্রিয়ায় দেশে ফেরানোর উদ্যোগ নাজিরপুরে ২৩ বছর পর যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত আসামী গ্রেফতার সংসদে সমাধানের ইস্যু রাজপথে আনা উচিত নয়: এটিএম আজহার শিক্ষার মান নিশ্চিতের সঙ্গে দক্ষতাভিত্তিক শিক্ষা বিস্তারে জোর দিতে হবে বিএনপির প্রার্থীরা গণতন্ত্র উত্তরণে কাজ করবে: সেলিমা রহমান পরীক্ষার্থীরা উৎসাহ-উদ্দীপনায় এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে: মাহদী আমিন সন্ত্রাসী ভাড়া করে ক্যানসার হাসপাতালের উপ-পরিচালকের ওপর হামলা: র‌্যাব নতুন শিল্প স্থাপন ও কর্মসংস্থান সৃষ্টি বর্তমান সরকারের অগ্রাধিকার: বাণিজ্যমন্ত্রী

পিরোজপুরে ৪৫৬ মন্দিরে চলছে দুর্গা প্রতিমা তৈরির কাজ

প্রভাত রিপোর্ট / ৪১১ বার
আপডেট : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫

মো.বাবুল শেখ,পিরোজপুর: আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পিরোজপুর জেলার সাতটি উপজেলায় চলছে প্রতিমা তৈরির ব্যস্ততা। হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় এই উৎসবকে ঘিরে জেলায় মোট ৪৫৬টি পূজামণ্ডপে প্রতিমা তৈরির কাজ পুরোদমে চলছে। জেলা পূজা উদ্‌যাপন পরিষদের দেওয়া তথ্য অনুযায়ী, পিরোজপুর সদর উপজেলায় ৫৮টি, নাজিরপুরে ১২৬টি, স্বরূপকাঠী (নেছারাবাদ) উপজেলায় ১০১টি, ইন্দুরকানী (জিয়ানগর) উপজেলায় ২৩টি, কাউখালীতে ২৫টি, ভান্ডারিয়ায় ৪৮টি এবং মঠবাড়িয়ায় ৭৫টি মন্দিরে এবার দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে শহরের পালপাড়া এলাকায় গিয়ে দেখা যায়, প্রতিমাশিল্পীরা প্রতিমা তৈরির কাজে ব্যস্ত সময় পার করছেন। স্থানীয় শিল্পী সঞ্জয় পাল জানান, “এ বছর অনেক আগে থেকেই মণ্ডপগুলো থেকে অর্ডার এসেছে। এখন প্রতিমার মাটির কাজ শেষ, সাদা খড়ি দেওয়া চলছে।” শনিবার ( ২০ সেপ্টেম্বর) সকালে নাজিরপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে ঘুরে দেখা যায় সবাই প্রতিমা তৈরির কাজে ব্যস্ত এবং হিন্দু সম্প্রদায়ের মধ্যে সকলেই বলছেন এবারের দুর্গাপূজা অন‍্য সব বছরের চেয়ে আনন্দময়, শান্তি পূর্ণ ভাবে পালন করতে পারবেন বলে আশাবাদী পুজা উদযাপন কমিটি। দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হবে ২৮ সেপ্টেম্বর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে। এরপর যথাক্রমে ২৯ সেপ্টেম্বর সপ্তমী, ৩০ সেপ্টেম্বর মহাষ্টমী, ১ অক্টোবর নবমী এবং ২ অক্টোবর বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এ উৎসব। তবে ২১ সেপ্টেম্বর মহালয়ার মাধ্যমে পূজার সূচনা ঘটবে। পূজাকে কেন্দ্র করে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের জানান, “নির্বিঘ্ন এবং শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদ্‌যাপন নিশ্চিত করতে সাড়ে ৪০০ পুলিশ সদস্যসহ নানা স্তরের নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন হয়েছে। গোটা জেলায় থাকবে কড়া নজরদারি।” জেলা পূজা উদ্‌যাপন পরিষদের সাধারণ সম্পাদক দোলা গুহ বলেন, “আমরা আশাবাদী-শান্তিপূর্ণ পরিবেশেই জেলার সর্ববৃহৎ ধর্মীয় উৎসব দুর্গোৎসব সম্পন্ন হবে।” তিনি আরও জানান, পূজার সফল আয়োজনের জন্য জেলা ও উপজেলা পর্যায়ে পূজা কমিটির সঙ্গে সমন্বয়ের কাজ চলমান রয়েছে। সদর পূজা উদ্‌যাপন পরিষদের সাধারণ সম্পাদক নির্মল কুমার চট্টোপাধ্যায় জানান, এবারের দুর্গোৎসব যাতে সুষ্ঠুভাবে ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়, সেজন্য প্রতিটি পূজামণ্ডপে স্বেচ্ছাসেবক দল, সিসি ক্যামেরা, আলোকসজ্জা ও স্যানিটেশন ব্যবস্থাও নিশ্চিত করার চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও