• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
জামিন পেলেন সেই যুব মহিলা লীগ নেত্রী বিস্ফোরক মামলায় দেড় মাসের সন্তানের মা নিষিদ্ধ যুব মহিলা লীগ নেত্রী কারাগারে পিরোজপুরে নিখোঁজ প্রবাসীর সন্ধান, সরকারি প্রক্রিয়ায় দেশে ফেরানোর উদ্যোগ নাজিরপুরে ২৩ বছর পর যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত আসামী গ্রেফতার সংসদে সমাধানের ইস্যু রাজপথে আনা উচিত নয়: এটিএম আজহার শিক্ষার মান নিশ্চিতের সঙ্গে দক্ষতাভিত্তিক শিক্ষা বিস্তারে জোর দিতে হবে বিএনপির প্রার্থীরা গণতন্ত্র উত্তরণে কাজ করবে: সেলিমা রহমান পরীক্ষার্থীরা উৎসাহ-উদ্দীপনায় এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে: মাহদী আমিন সন্ত্রাসী ভাড়া করে ক্যানসার হাসপাতালের উপ-পরিচালকের ওপর হামলা: র‌্যাব নতুন শিল্প স্থাপন ও কর্মসংস্থান সৃষ্টি বর্তমান সরকারের অগ্রাধিকার: বাণিজ্যমন্ত্রী

পিরোজপুরে স্বাস্থ্য খাতে লিঙ্গভিত্তিক সহিংসতা মোকাবিলায় এডভোকেসি কর্মশালা অনুষ্ঠিত

প্রভাত রিপোর্ট / ২৪০ বার
আপডেট : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫

মো. বাবুল শেখ, পিরোজপুর : পিরোজপুরে স্বাস্থ্য খাতে লিঙ্গভিত্তিক সহিংসতা মোকাবিলায় প্রতিক্রিয়া বিষয়ক এক এডভোকেসি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২১ সেপ্টেম্বর) সকালে সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করে জেলা স্বাস্থ্য বিভাগ। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্যসেবা বিভাগ স্বাস্থ্য অর্থনীতি ইউনিট (HEU) এর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. এনামুল হক। জেলা সিভিল সার্জন ডা. মুহাম্মদ মতিউর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার নাসরিন জাহান। প্রশিক্ষণ প্রদান করেন বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ এবং স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের এইচএসডি–এইচইইউ এর পরিচালক (প্রশাসন) ও উপসচিব সমন্বয়ক মোহাম্মদ শওকত হোসেন খান। এছাড়া প্রশিক্ষক হিসেবে অংশ নেন ডা. এ.জি.এম. মশিউকুর রহমান ও ডা. রাহাত আরা নূর। কর্মশালায় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক এবং বিভিন্ন দপ্তরের প্রতিনিধিসহ প্রায় ৫০ জন অংশগ্রহণ করেন। আলোচকরা বলেন, লিঙ্গভিত্তিক সহিংসতা কেবল ভুক্তভোগীর শারীরিক ক্ষতি নয় বরং মানসিক ও সামাজিক দিকেও দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে। এ ধরনের সহিংসতার শিকার নারীরা যাতে দ্রুত স্বাস্থ্যসেবা ও আইনগত সহায়তা পান, সে বিষয়ে স্বাস্থ্যকর্মীদের দক্ষতা বাড়ানো জরুরি। বক্তারা আরও উল্লেখ করেন, “লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে স্বাস্থ্য খাতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভুক্তভোগীদের প্রতি সংবেদনশীল আচরণ এবং তাৎক্ষণিক চিকিৎসা সহায়তা প্রদানই এ খাতের অন্যতম দায়িত্ব।” কর্মশালায় অংশগ্রহণকারীরা জেলা পর্যায়ে সমন্বিত উদ্যোগ গ্রহণ এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও