• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
জামিন পেলেন সেই যুব মহিলা লীগ নেত্রী বিস্ফোরক মামলায় দেড় মাসের সন্তানের মা নিষিদ্ধ যুব মহিলা লীগ নেত্রী কারাগারে পিরোজপুরে নিখোঁজ প্রবাসীর সন্ধান, সরকারি প্রক্রিয়ায় দেশে ফেরানোর উদ্যোগ নাজিরপুরে ২৩ বছর পর যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত আসামী গ্রেফতার সংসদে সমাধানের ইস্যু রাজপথে আনা উচিত নয়: এটিএম আজহার শিক্ষার মান নিশ্চিতের সঙ্গে দক্ষতাভিত্তিক শিক্ষা বিস্তারে জোর দিতে হবে বিএনপির প্রার্থীরা গণতন্ত্র উত্তরণে কাজ করবে: সেলিমা রহমান পরীক্ষার্থীরা উৎসাহ-উদ্দীপনায় এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে: মাহদী আমিন সন্ত্রাসী ভাড়া করে ক্যানসার হাসপাতালের উপ-পরিচালকের ওপর হামলা: র‌্যাব নতুন শিল্প স্থাপন ও কর্মসংস্থান সৃষ্টি বর্তমান সরকারের অগ্রাধিকার: বাণিজ্যমন্ত্রী

সনাতন ধর্মাবলম্বীদের মাঝে তারেক রহমানের ৩১ দফা পৌঁছে দিলেন সাঈদ খান

প্রভাত রিপোর্ট / ৪০৫ বার
আপডেট : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫

মো. বাবুল শেখ,পিরোজপুর : পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলায় শারদীয় দুর্গোৎসব-পরবর্তী সময়ে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বী নাগরিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি তুলে ধরেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক ও পিরোজপুর-১ আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী মো. সাঈদ খান।
বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেলে নাজিরপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে অবস্থিত পূজা মণ্ডপগুলোতে যান তিনি। সেখানে স্থানীয় সনাতন ধর্মাবলম্বী জনগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তারেক রহমানের পক্ষ থেকে ৩১ দফা কর্মসূচির প্রচারপত্র বিতরণ করেন। এ সময় উপজেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তার সঙ্গে উপস্থিত ছিলেন।
সাঈদ খান বলেন,”বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সব ধর্মের মানুষের নিরাপত্তা ও অধিকার নিয়ে সদা সচেতন। তিনি বিশ্বাস করেন—‘ধর্ম যার যার, উৎসব সবার’। আমরা প্রতিবেশী, আমরা আত্মীয়, আমরা মনের মানুষ—তাই তাদের আনন্দে আমরা শামিল, তাদের দুঃখে আমরা পাশে থাকব। এই মানবিক ও সম্প্রীতির বার্তা নিয়েই আজকের এই যাত্রা।” তিনি আরও বলেন,”তারেক রহমানের ৩১ দফা শুধু রাজনৈতিক রূপরেখা নয়, এটি একটি কল্যাণমুখী, সাম্য ও সম্প্রীতিনির্ভর বাংলাদেশের স্বপ্ন। এই দফাগুলোকে জনগণের মাঝে ছড়িয়ে দেওয়ার মাধ্যমে আমরা একটি শান্তিপূর্ণ ও উন্নত পিরোজপুর গড়তে চাই—সব ধর্ম, জাতি ও শ্রেণির মানুষের অংশগ্রহণে, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পিরোজপুর-১ আসন (পিরোজপুর সদর-নাজিরপুর-জিয়ানগর) থেকে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে কাজ চালিয়ে যাচ্ছেন মো. সাঈদ খান। জনসম্পৃক্ততা বৃদ্ধির অংশ হিসেবে তিনি নিয়মিত বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও রাজনৈতিক কার্যক্রমে অংশ নিচ্ছেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও