• শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলায় ৩১ জন নিহত ইনকিলাব মঞ্চের নেতাকর্মী-পুলিশের সংঘর্ষ: অন্তর্বর্তী সরকারের বিবৃতি ইন্টারকন্টিনেন্টালের সামনে রণক্ষেত্র, ইনকিলাব মঞ্চের জাবেরসহ আহত ৩০ শাহবাগ এলাকায় উত্তেজনা, সাউন্ড গ্রেনেড-টিয়ারশেল নিক্ষেপ পাঁচ অধ্যায়ে বিএনপির ইশতেহার, ‘ফ্যামিলি কার্ড’সহ আছে যেসব প্রতিশ্রুতি নতুন করে মুক্তিযুদ্ধের ইতিহাস বয়ান করছে জামায়াত: সালাহউদ্দিন দেশে এসেছে ৪ লাখ প্রবাসীর পোস্টাল ব্যালট কারাবন্দিদের ৭ শতাংশ ভোট দিচ্ছেন পোস্টাল ব্যালটে নির্বাচনি ইশতেহার: প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ রাখবে বিএনপি মার্কিন নাগরিকদের ইরান ছাড়ার নির্দেশ কিসের আভাস?

মুক্তাগাছায় নলকূপ মেরামত এবং রক্ষণাবেক্ষণ বিষয়ক অরিয়েন্টেশন

প্রভাত রিপোর্ট / ১১১ বার
আপডেট : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫

মো. দরাজ আলী, মুক্তাগাছা : ময়মনসিংহের মুক্তাগাছার দাওগাঁও ইউনিয়নে কাটবওলা জনতা উচ্চ বিদ্যালয় হল রুমে বৃহপতিবার (৩০ অক্টোবর) সকাল ১০টায় ইসলামিক রিলিফ বাংলাদেশ এর উদ্যোগে নলকূপ মেরামত এবং রক্ষণাবেক্ষণ বিষয়ক অরিয়েন্টশন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ইউনিয়ন মেকানিক মোঃ মোবারক হোসেন, ইসলামিক রিলিফ বাংলাদেশ এর সহকারী প্রকল্প অফিসার পলাশ কুমার সাহা ও সহকারী প্রকল্প অফিসার মোঃ সোহেল হোসেন। অরিয়েন্টশনে ১০জন নারী ও ১০জন পুরুষ অংশ নেয়। অরিয়েন্টেশন শেষে এদেরকে টুল বক্স বিতরণ করা হয়। ইসলামিক রিলিফ বাংলাদেশ সংস্থাটি ইসলামিক রিলিফ জার্মানি এর অর্থায়নে বাংলাদেশে কাজ করে যাচ্ছে। সংস্থাটি মুক্তাগাছা উপজেলায় দাওগাঁও, ঘোগা, বড়গ্রাম, দুল্লা এই ৪টি ইউনিয়নে কাজ করে আসছে। প্রতিটি ইউনিয়নে ৫০টি ডিপ সেট পাম্প এবং ১১৫টি লেট্রিন নির্ধারিত সুবিধা ভোগীদের মাঝে বিতরণ করা হয়েছে। ইসলামিক রিলিফ বাংলাদেশ সংস্থাটির সেইফ ওয়াশ প্রকল্প গত অক্টোবর ২০২৪ থেকে মার্চ ২০২৬ পর্যন্ত কাজ করে যাবে বলে জানা যায়।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও