• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
শিরোনাম
জামিন পেলেন সেই যুব মহিলা লীগ নেত্রী বিস্ফোরক মামলায় দেড় মাসের সন্তানের মা নিষিদ্ধ যুব মহিলা লীগ নেত্রী কারাগারে পিরোজপুরে নিখোঁজ প্রবাসীর সন্ধান, সরকারি প্রক্রিয়ায় দেশে ফেরানোর উদ্যোগ নাজিরপুরে ২৩ বছর পর যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত আসামী গ্রেফতার সংসদে সমাধানের ইস্যু রাজপথে আনা উচিত নয়: এটিএম আজহার শিক্ষার মান নিশ্চিতের সঙ্গে দক্ষতাভিত্তিক শিক্ষা বিস্তারে জোর দিতে হবে বিএনপির প্রার্থীরা গণতন্ত্র উত্তরণে কাজ করবে: সেলিমা রহমান পরীক্ষার্থীরা উৎসাহ-উদ্দীপনায় এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে: মাহদী আমিন সন্ত্রাসী ভাড়া করে ক্যানসার হাসপাতালের উপ-পরিচালকের ওপর হামলা: র‌্যাব নতুন শিল্প স্থাপন ও কর্মসংস্থান সৃষ্টি বর্তমান সরকারের অগ্রাধিকার: বাণিজ্যমন্ত্রী

নাজিরপুরের সেনা অভিযানে মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার, নারী আটক

প্রভাত রিপোর্ট / ২১৩ বার
আপডেট : শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬

মো. আল মামুন হোসেন, নাজিরপুর : পিরোজপুরের নাজিরপুর উপজেলার ৭নং শেখমাটিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বাকসী এলাকায় যৌথ অভিযানে মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ভোররাতে এ অভিযান পরিচালিত হয়। নাজিরপুর আর্মি ক্যাম্পের গোয়েন্দা সূত্রের ভিত্তিতে মাদক কারবারি মনির মৃধা (৩৯) ও তার স্ত্রী লুবনা বেগম (৩৪)-এর বসতবাড়িতে বিশেষ অভিযান চালানো হয়। অভিযানের সময় মনির মৃধা পালিয়ে গেলেও তার স্ত্রী লুবনাকে আটক করা হয়। তাদের বাড়িতে তল্লাশি চালিয়ে ১৫ পিস ইয়াবা , একটি দেশীয় অস্ত্র এবং একটি অ্যালুমিনিয়াম ফয়েল উদ্ধার করা হয়। আটক মনিরের স্ত্রী দীর্ঘ দিন মাদকের ব‍্যবসার সঙ্গে জড়িত বলে স্বীকার করে। সকল আলামত জব্দ করে আটক লুবনাকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য নাজিরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
অভিযানটি পরিচালনা করেন নাজিরপুর আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন নওফেল-এর নেতৃত্বে একটি দল। অভিযানে সেনাবাহিনীর পাশাপাশি পুলিশ সদস্যরাও অংশ নেন।এর আগে একই এলাকার মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজ শহিদুল ইসলাম (রাঙ্গা) এর বাড়িতে অভিযান চালায়। তার দেয়া তথ্যের ভিত্তিতে সৌরভ মিনাকেও জিজ্ঞাসাবাদ করা হয়। তবে এদের প্রথমিক জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেয়া হয় ।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও