• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনাম
জামিন পেলেন সেই যুব মহিলা লীগ নেত্রী বিস্ফোরক মামলায় দেড় মাসের সন্তানের মা নিষিদ্ধ যুব মহিলা লীগ নেত্রী কারাগারে পিরোজপুরে নিখোঁজ প্রবাসীর সন্ধান, সরকারি প্রক্রিয়ায় দেশে ফেরানোর উদ্যোগ নাজিরপুরে ২৩ বছর পর যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত আসামী গ্রেফতার সংসদে সমাধানের ইস্যু রাজপথে আনা উচিত নয়: এটিএম আজহার শিক্ষার মান নিশ্চিতের সঙ্গে দক্ষতাভিত্তিক শিক্ষা বিস্তারে জোর দিতে হবে বিএনপির প্রার্থীরা গণতন্ত্র উত্তরণে কাজ করবে: সেলিমা রহমান পরীক্ষার্থীরা উৎসাহ-উদ্দীপনায় এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে: মাহদী আমিন সন্ত্রাসী ভাড়া করে ক্যানসার হাসপাতালের উপ-পরিচালকের ওপর হামলা: র‌্যাব নতুন শিল্প স্থাপন ও কর্মসংস্থান সৃষ্টি বর্তমান সরকারের অগ্রাধিকার: বাণিজ্যমন্ত্রী

মঠবাড়িয়া উপজেলা নির্বাচন অফিসে দুর্বৃত্তদের অগ্নিসংযোগের চেষ্টা

প্রভাত রিপোর্ট / ২১৫ বার
আপডেট : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫

মো.বাবুল শেখ,পিরোজপুর:পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় উপজেলা নির্বাচন অফিসে গভীর রাতে অগ্নিসংযোগের চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা।
শনিবার (১৩ ডিসেম্বর) ভোর রাত আনুমানিক ৪ টার দিকে উপজেলা নির্বাচন অফিস ভবনের পেছনের একটি জানালার লক ভেঙে দুর্বৃত্তরা একটি বাঁশের মাথায় কাপড় বেঁধে তাতে পেট্রোল ঢেলে আগুন লাগানোর চেষ্টা করে। তবে আগুন অফিস কক্ষের ভেতরে ছড়িয়ে পড়তে না পারায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে অফিসের গুরুত্বপূর্ণ নথিপত্র। উপজেলা নির্বাচন কর্মকর্তা বাসুদেব সরকার জানান, ভোর রাতের দিকে ভবনের পেছন দিক থেকে লাঠির সাহায্যে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করা হয়। এতে অফিসের কোনো কাগজপত্রের ক্ষয়ক্ষতি হয়নি।মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সবুজ বিশ্বাস বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এটি পরিকল্পিত নাশকতার চেষ্টা কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে এবং প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের শনাক্তে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রাইসুল ইসলাম বলেন, উপজেলা নির্বাচন অফিস একটি গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠান। ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও