• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:২০ অপরাহ্ন
শিরোনাম
জামিন পেলেন সেই যুব মহিলা লীগ নেত্রী বিস্ফোরক মামলায় দেড় মাসের সন্তানের মা নিষিদ্ধ যুব মহিলা লীগ নেত্রী কারাগারে পিরোজপুরে নিখোঁজ প্রবাসীর সন্ধান, সরকারি প্রক্রিয়ায় দেশে ফেরানোর উদ্যোগ নাজিরপুরে ২৩ বছর পর যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত আসামী গ্রেফতার সংসদে সমাধানের ইস্যু রাজপথে আনা উচিত নয়: এটিএম আজহার শিক্ষার মান নিশ্চিতের সঙ্গে দক্ষতাভিত্তিক শিক্ষা বিস্তারে জোর দিতে হবে বিএনপির প্রার্থীরা গণতন্ত্র উত্তরণে কাজ করবে: সেলিমা রহমান পরীক্ষার্থীরা উৎসাহ-উদ্দীপনায় এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে: মাহদী আমিন সন্ত্রাসী ভাড়া করে ক্যানসার হাসপাতালের উপ-পরিচালকের ওপর হামলা: র‌্যাব নতুন শিল্প স্থাপন ও কর্মসংস্থান সৃষ্টি বর্তমান সরকারের অগ্রাধিকার: বাণিজ্যমন্ত্রী

পিরোজপুর যুবদলের আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত

প্রভাত রিপোর্ট / ২২৭ বার
আপডেট : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫

মো. বাবুল শেখ,পিরোজপুর : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে পিরোজপুরে আনন্দ মিছিল ও পথসভা করেছে জেলা যুবদল। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে শহরের গোপালকৃষ্ণ টাউন ক্লাব সড়কের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিলাশ চত্বরে গিয়ে শেষ হয়। মিছিল শেষে সেখানে অনুষ্ঠিত পথসভায় জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি কামরুজ্জামান তুষার এবং জেলা যুবদলের সদস্য সচিব এমদাদুল হক মাসুদ বক্তব্য রাখেন। এসময় উপস্থিত ছিলেন, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রিয়াজ সরদার, তানজিদ হাসান সাওন, মনিরুল ইসলাম মামুন, মাহাফুজুর রহমান সাওন, এনামুল কবির রিপনসহ জেলা ও সদর উপজেলা যুবদলের নেতৃবৃন্দ। বক্তারা বলেন, তারেক রহমান দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। দীর্ঘদিন ধরে তিনি ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে আপসহীন নেতৃত্ব দিয়ে আসছেন। তার স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে দেশের রাজনীতিতে নতুন আশার সঞ্চার হবে। যুবসমাজ তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনকে আরও বেগবান করবে। তারা আরও বলেন, অবৈধ ও অনৈতিক শাসনের বিরুদ্ধে যুবদল অতীতে যেমন সংগ্রাম করেছে, ভবিষ্যতেও তেমনি রাজপথে সক্রিয় থাকবে। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন গণতান্ত্রিক আন্দোলনে নতুন গতি সৃষ্টি করবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন ।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও