• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:১১ অপরাহ্ন
শিরোনাম
জামিন পেলেন সেই যুব মহিলা লীগ নেত্রী বিস্ফোরক মামলায় দেড় মাসের সন্তানের মা নিষিদ্ধ যুব মহিলা লীগ নেত্রী কারাগারে পিরোজপুরে নিখোঁজ প্রবাসীর সন্ধান, সরকারি প্রক্রিয়ায় দেশে ফেরানোর উদ্যোগ নাজিরপুরে ২৩ বছর পর যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত আসামী গ্রেফতার সংসদে সমাধানের ইস্যু রাজপথে আনা উচিত নয়: এটিএম আজহার শিক্ষার মান নিশ্চিতের সঙ্গে দক্ষতাভিত্তিক শিক্ষা বিস্তারে জোর দিতে হবে বিএনপির প্রার্থীরা গণতন্ত্র উত্তরণে কাজ করবে: সেলিমা রহমান পরীক্ষার্থীরা উৎসাহ-উদ্দীপনায় এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে: মাহদী আমিন সন্ত্রাসী ভাড়া করে ক্যানসার হাসপাতালের উপ-পরিচালকের ওপর হামলা: র‌্যাব নতুন শিল্প স্থাপন ও কর্মসংস্থান সৃষ্টি বর্তমান সরকারের অগ্রাধিকার: বাণিজ্যমন্ত্রী

পিরোজপুর চেম্বার অব কমার্সের সভাপতি গাজী ওয়াহিদুজ্জামান ও সহ-সভাপতি আহসানুল কবির

প্রভাত রিপোর্ট / ২৩৩ বার
আপডেট : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫

মো: বাবুল শেখ,পিরোজপুর : দীর্ঘ ১৭ বছর পর দি পিরোজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ২০২৬–২০২৭ মেয়াদের নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে জয়ী হয়েছেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু। এ ছাড়া সিনিয়র সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আহসানুল কবির এবং সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মেহেদী হাসান।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে পিরোজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নিজস্ব কার্যালয়ে নবনির্বাচিত পরিচালকদের ভোটের মাধ্যমে সভাপতি, সিনিয়র সহ-সভাপতি ও সহ-সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। এর আগে শনিবার (২১ ডিসেম্বর) সরাসরি ভোটগ্রহণের মাধ্যমে ২১ জন পরিচালক নির্বাচিত হন। নির্বাচিত পরিচালকরা হলেন, মো. মেহেদী হাসান, এস এম ছাইদুল ইসলাম কিসমত, মো. হারুন-আর-রশীদ, রতন কুমার ঘড়াই, আহসানুল কবির, এমদাদুল হক মাসুদ, আরিফুল হক, মাহাতাব উদ্দীন রিপন, গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, গৌরঙ্গ দাস, রাসেল আকন, এ কে এম আক্তারুজ্জামান মাসুম, শেখ রুবেল, রফিকুল ইসলাম, গাজী কামরুজ্জামান শুভ্র, তারেক আহমেদ, মিজানুর রহমান শরীফ, মো. ইব্রাহীম শেখ, মো. সোহাগ ফকির, মো. আনিস রায়হান ও মো. জাহিদুল ইসলাম। নির্বাচনে মোট ৮৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। শনিবার রাতেই ভোট গণনা শেষে নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আকরাম আলী মোল্লা বিজয়ীদের নাম ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও