• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:১২ অপরাহ্ন
শিরোনাম
জামিন পেলেন সেই যুব মহিলা লীগ নেত্রী বিস্ফোরক মামলায় দেড় মাসের সন্তানের মা নিষিদ্ধ যুব মহিলা লীগ নেত্রী কারাগারে পিরোজপুরে নিখোঁজ প্রবাসীর সন্ধান, সরকারি প্রক্রিয়ায় দেশে ফেরানোর উদ্যোগ নাজিরপুরে ২৩ বছর পর যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত আসামী গ্রেফতার সংসদে সমাধানের ইস্যু রাজপথে আনা উচিত নয়: এটিএম আজহার শিক্ষার মান নিশ্চিতের সঙ্গে দক্ষতাভিত্তিক শিক্ষা বিস্তারে জোর দিতে হবে বিএনপির প্রার্থীরা গণতন্ত্র উত্তরণে কাজ করবে: সেলিমা রহমান পরীক্ষার্থীরা উৎসাহ-উদ্দীপনায় এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে: মাহদী আমিন সন্ত্রাসী ভাড়া করে ক্যানসার হাসপাতালের উপ-পরিচালকের ওপর হামলা: র‌্যাব নতুন শিল্প স্থাপন ও কর্মসংস্থান সৃষ্টি বর্তমান সরকারের অগ্রাধিকার: বাণিজ্যমন্ত্রী

পিরোজপুর-১ আসনে ধানের শীষের চূড়ান্ত প্রার্থী মোস্তফা জামাল হায়দার

প্রভাত রিপোর্ট / ৩২২ বার
আপডেট : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫

মো: বাবুল শেখ, পিরোজপুর : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-১ (পিরোজপুর সদর, নাজিরপুর ও ইন্দুরকানী) আসনে ধানের শীষ প্রতীকের চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন ২০ দলীয় জোটের শীর্ষ নেতা ও জাতীয় পার্টি (কাজী জাফর) চেয়ারম্যান সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হায়দার।
বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে বি এন পির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে এর মাধ্যমে তার প্রার্থিতা ঘোষণা করেন।
দীর্ঘ জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে জোটগত সিদ্ধান্তের মাধ্যমে এই বর্ষীয়ান রাজনীতিবিদের হাতেই ধানের শীষের প্রতীক তুলে দেওয়া হয়েছে। মোস্তফা জামাল হায়দারের মতো একজন হেভিওয়েট ও অভিজ্ঞ নেতার আগমনে পিরোজপুর-১ আসনের নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা যুক্ত হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তার দীর্ঘ সংসদীয় অভিজ্ঞতা, জাতীয় রাজনীতিতে দৃঢ় অবস্থান এবং পরিচ্ছন্ন রাজনৈতিক ভাবমূর্তি এ আসনের ভোটের লড়াইয়ে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে।
জোটের একক প্রার্থী হিসেবে তার মনোনয়ন ঘোষণার ফলে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনগুলোর মধ্যে দীর্ঘদিনের বিভেদ দূর হয়ে এখন একটি ঐক্যবদ্ধ রাজনৈতিক অবস্থান তৈরি হয়েছে। দলীয় কোন্দল ভুলে সব স্তরের নেতা-কর্মীরা একযোগে নির্বাচনী মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন।
ধানের শীষের প্রার্থী হিসেবে মোস্তফা জামাল হায়দারের নাম ঘোষণার পর থেকেই পিরোজপুর জুড়ে বিএনপি ও ২০ দলীয় জোটের নেতা-কর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যাচ্ছে। পাশাপাশি সাধারণ ভোটারদের মাঝেও তার গ্রহণযোগ্যতা ও ‘ক্লিন ইমেজ’ ইতিবাচক আলোচনার জন্ম দিয়েছে।
স্থানীয় নেতাকর্মীদের প্রত্যাশা, জোটের একজন বর্ষীয়ান ও গ্রহণযোগ্য নেতা হিসেবে মোস্তফা জামাল হায়দারের নেতৃত্বে পিরোজপুর-১ আসনে ধানের শীষের অবস্থান আরও সুসংহত হবে এবং নির্বাচনী লড়াইয়ে নতুন গতি সঞ্চার হবে ।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও