• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
বিগত দুই সরকারের গাফিলতিতে হাম ছড়িয়ে পড়ে: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি জ্বালানি নিরাপত্তার সার্বভৌমত্ব ক্ষুন্ন করছে: দেবপ্রিয় ভট্টাচার্য আক্রোশ থেকেই হত্যাকাণ্ড বলে আসামির দায় স্বীকার সৌদিতে মন্ত্রী হিসেবে নয়, হাজিদের কামলা হিসেবে যাচ্ছি : ধর্মমন্ত্রী ‘সরকারের বড় সাফল্য জনগণ তারেক রহমানকে বিশ্বাস করেছে’:প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী পূর্বাচল স্টেডিয়ামের ডিজাইনে পরিবর্তন চান তামিম ‘অধিকার আদায়ের আন্দোলনে ছিলেন বলে ইলিয়াস আলীকে গুম করা হয়েছিল’ হাম পরিস্থিতিকে ‘মহামারি’ ঘোষণা করে জরুরি পদক্ষেপের দাবি ডিপিপিএইচের খাল খনন অব্যাহত থাকলে দেশে নতুন জাগরণ সৃষ্টি হবে : পানিসম্পদমন্ত্রী শিল্প ও সেবায় কর্মসংস্থান কম, অর্থনীতিবিদদের উদ্বেগ

ব্রেন ইনফেকশন হলে মাথার কোন পাশে ব্যথা করে?

প্রভাত রিপোর্ট / ৭৯ বার
আপডেট : বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬

প্রভাত ডেস্ক: আমাদের মাথা ব্যথা হলেই সমাধান হিসেবে নাপা কিংবা যেকোনো ব্যথার ওষুধ খেয়ে নিই নিজের বুদ্ধিতে। কিন্তু ব্যথা চরম পর্যায় না যাওয়া পর্যন্ত আমরা নিশ্চিত করার চেষ্টা করি না, ঠিক কী কারণে ব্যথা হচ্ছে? মাথা ব্যথা হলে এর লক্ষণ বলে দিতে পারে কোন কারণে ব্যথার সূত্রপাত।
তাহলে জেনে নিতে পারি মাথা ব্যথার ধরন সম্পর্কে-
১. মাইগ্রেন: মাথার যে কোনও একটা দিক থেকে ব‌্যথা শুরু হয়। তাই একে আধ-কপালি ব‌্যথাও বলে অনেকে। মাইগ্রেনের ব‌্যথা দপদপ করতে থাকে। কিছুক্ষণ পরে সেই ব‌্যথা পুরো মাথায় ছড়িয়ে পড়ে। এছাড়া চোখের চারপাশেও ব‌্যথা হতে পারে।
২. টেনশন: দুশ্চিন্তার কারণে মাথাব‌্যথা হলে পুরো মাথা জুড়ে হয়। মনে হবে, যেন কেউ মাথাটা চেপে ধরে আছে। ভারী ভারী লাগবে।
৩. ক্লাস্টার হেডেক: দিনের নির্দিষ্ট একটা সময় বা বছরের নির্দিষ্ট একটা সময় এই ব‌্যথা হয়। চোখের পিছনের দিক থেকে মাথার একটি দিক বরাবর যন্ত্রণা হয়।
৪. মাথার ভিতরে রক্তপাত হলে: মাথার পিছন দিক থেকে শুরু হয়ে ঘাড় পর্যন্ত প্রচণ্ড ব‌্যথা হয়।
৫. ব্রেন ইনফেকশন হলে পুরো মাথাজুড়ে যন্ত্রণা হয়। সঙ্গে ঘাড়েও ব‌্যথা হয়।
৬. চোখের পাওয়ার বাড়লে চোখের চারপাশে ব‌্যথা করে। মাথাতেও ব‌্যথা চলে আসে।
৭. ব্রেন টিউমার হলে মাথার ডান পাশে টেম্পোরাল লোবে টিউমার হলে সেই অংশে ব‌্যথা হয়। এরকমই যে দিকে টিউমার হয় সেই দিকে ব‌্যথা হয়। টিউমার ছোট থাকলে ব‌্যথা হয় না। আকারে অনেকটা বড় হলে তবেই হয় যন্ত্রণা।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও