• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম
বিগত দুই সরকারের গাফিলতিতে হাম ছড়িয়ে পড়ে: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি জ্বালানি নিরাপত্তার সার্বভৌমত্ব ক্ষুন্ন করছে: দেবপ্রিয় ভট্টাচার্য আক্রোশ থেকেই হত্যাকাণ্ড বলে আসামির দায় স্বীকার সৌদিতে মন্ত্রী হিসেবে নয়, হাজিদের কামলা হিসেবে যাচ্ছি : ধর্মমন্ত্রী ‘সরকারের বড় সাফল্য জনগণ তারেক রহমানকে বিশ্বাস করেছে’:প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী পূর্বাচল স্টেডিয়ামের ডিজাইনে পরিবর্তন চান তামিম ‘অধিকার আদায়ের আন্দোলনে ছিলেন বলে ইলিয়াস আলীকে গুম করা হয়েছিল’ হাম পরিস্থিতিকে ‘মহামারি’ ঘোষণা করে জরুরি পদক্ষেপের দাবি ডিপিপিএইচের খাল খনন অব্যাহত থাকলে দেশে নতুন জাগরণ সৃষ্টি হবে : পানিসম্পদমন্ত্রী শিল্প ও সেবায় কর্মসংস্থান কম, অর্থনীতিবিদদের উদ্বেগ

জিরা ভেজানো পানি পান করছেন? জেনে নিন কতটা উপকারী

প্রভাত রিপোর্ট / ৬০ বার
আপডেট : শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬

প্রভাত ডেস্ক: বিভিন্ন ধরনের ভেষজ মসলায় আছে বিভিন্ন গুণাগুণ। এর মধ্যে অন্যতম হলো জিরা। সকালে খালি পেটে জিরা ভেজানো পানি পান করা একটি জনপ্রিয় অভ্যাস হয়ে উঠেছে। সহজলভ্য এই ঘরোয়া পানীয়টি শরীরকে সুস্থ রাখতে নানা উপকারে আসে। নিয়মিত জিরা ভেজানো পানি খেলে শরীরের ভেতর থেকে ইতিবাচক পরিবর্তন শুরু হয়। চলুন জেনে নেওয়া যাক সকালে খালি পেটে জিরা ভেজানো পানি পানের উপকারিতা-

হজমশক্তি বাড়ায়

জিরায় থাকা প্রাকৃতিক এনজাইম হজম প্রক্রিয়াকে সক্রিয় করে। সকালে জিরা ভেজানো পানি পান করলে বদহজম, গ্যাস ও পেট ফাঁপার সমস্যা কমে।

ওজন নিয়ন্ত্রণে সহায়ক

ওজন কমাতে চাইলে জিরা ভেজানো পানি কার্যকর হতে পারে। এটি শরীরের বিপাকক্রিয়া বাড়াতে সাহায্য করে এবং অতিরিক্ত চর্বি জমতে বাধা দেয়।

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়

জিরায় রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে এবং সংক্রমণের ঝুঁকি কমায়।

রক্তে শর্করা নিয়ন্ত্রণে রাখে

ডায়াবেটিস রোগীদের জন্য জিরা ভেজানো পানি উপকারী। এটি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।

ত্বক উজ্জ্বল করে

জিরা ভেজানো পানি শরীরের ভেতরের টক্সিন দূর করতে সহায়তা করে। ফলে ত্বক থাকে পরিষ্কার, উজ্জ্বল ও প্রাণবন্ত।

শরীর ডিটক্স করে

এই পানীয়টি লিভার পরিষ্কার রাখতে সহায়তা করে এবং শরীর থেকে ক্ষতিকর উপাদান বের করে দেয়।

যেভাবে খাবেন

এক গ্লাস পানিতে এক চা-চামচ জিরা সারা রাত ভিজিয়ে রাখুন। সকালে খালি পেটে সেই পানি ছেঁকে পান করুন।

তবে যাদের গ্যাস্ট্রিক বা অন্য কোনো শারীরিক সমস্যা রয়েছে, তাদের নিয়মিত খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

সূত্র : আনন্দবাজার


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও