• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনাম
জামিন পেলেন সেই যুব মহিলা লীগ নেত্রী বিস্ফোরক মামলায় দেড় মাসের সন্তানের মা নিষিদ্ধ যুব মহিলা লীগ নেত্রী কারাগারে পিরোজপুরে নিখোঁজ প্রবাসীর সন্ধান, সরকারি প্রক্রিয়ায় দেশে ফেরানোর উদ্যোগ নাজিরপুরে ২৩ বছর পর যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত আসামী গ্রেফতার সংসদে সমাধানের ইস্যু রাজপথে আনা উচিত নয়: এটিএম আজহার শিক্ষার মান নিশ্চিতের সঙ্গে দক্ষতাভিত্তিক শিক্ষা বিস্তারে জোর দিতে হবে বিএনপির প্রার্থীরা গণতন্ত্র উত্তরণে কাজ করবে: সেলিমা রহমান পরীক্ষার্থীরা উৎসাহ-উদ্দীপনায় এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে: মাহদী আমিন সন্ত্রাসী ভাড়া করে ক্যানসার হাসপাতালের উপ-পরিচালকের ওপর হামলা: র‌্যাব নতুন শিল্প স্থাপন ও কর্মসংস্থান সৃষ্টি বর্তমান সরকারের অগ্রাধিকার: বাণিজ্যমন্ত্রী

মায়ের কবর জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনি প্রচারণা শুরু করলেন নুর

প্রভাত রিপোর্ট / ৮৫ বার
আপডেট : বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬

প্রভাত সংবাদদাতা,পটুয়াখালী: পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসনের বিএনপির সমর্থিত প্রার্থী ও গণঅধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর মায়ের কবর জিয়ারতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচারণা শুরু করেছেন।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ১০টার দিকে গলাচিপা উপজেলার চর বিশ্বাস ইউনিয়নের নিজ বাড়ির সামনে অবস্থিত তার মায়ের কবরস্থানে জিয়ারত ও দোয়া মোনাজাত করেন তিনি। এসময় তিনি মায়ের রুহের মাগফেরাত কামনা করেন ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সবার দোয়া চান।
মায়ের কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনি কার্যক্রম শুরুকে ইতিবাচকভাবে দেখছেন এলাকাবাসী। তারা জানান, নুর তাদের এলাকার গর্ব। তিনি গলাচিপা-দশমিনা আসন থেকে নির্বাচন করছেন, এতে তারা আনন্দিত।
এসময় নুরের সঙ্গে ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আবু নাঈম, গণঅধিকার পরিষদ পটুয়াখালী জেলা শাখার সাবেক সদস্যসচিব শাহ আলম সরদার, চর বিশ্বাস ইউনিয়ন গণঅধিকার পরিষদের সদস্য সচিব মো. জুয়েল হাওলাদার, তার পরিবারের সদস্যরাসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
স্থানীয়রা আরও বলেন, ধর্মীয় ও পারিবারিক আবহে মায়ের কবর জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনি প্রচারণা শুরু করায় বিষয়টি তাদের কাছে খুবই ভালো লেগেছে। তারা নুরের সুস্থতা ও নির্বাচনি সফলতা কামনা করেন।
আসনটিতে নুরুল হক নুর ও বিএনপির সদ্য বহিষ্কৃত নেতা মো. হাসান মামুন ছাড়াও প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মুহম্মদ শাহ আলম ও ইসলামী আন্দোলনের মু. আবু বক্কর ছিদ্দিকী।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও