• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
শিরোনাম
জামিন পেলেন সেই যুব মহিলা লীগ নেত্রী বিস্ফোরক মামলায় দেড় মাসের সন্তানের মা নিষিদ্ধ যুব মহিলা লীগ নেত্রী কারাগারে পিরোজপুরে নিখোঁজ প্রবাসীর সন্ধান, সরকারি প্রক্রিয়ায় দেশে ফেরানোর উদ্যোগ নাজিরপুরে ২৩ বছর পর যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত আসামী গ্রেফতার সংসদে সমাধানের ইস্যু রাজপথে আনা উচিত নয়: এটিএম আজহার শিক্ষার মান নিশ্চিতের সঙ্গে দক্ষতাভিত্তিক শিক্ষা বিস্তারে জোর দিতে হবে বিএনপির প্রার্থীরা গণতন্ত্র উত্তরণে কাজ করবে: সেলিমা রহমান পরীক্ষার্থীরা উৎসাহ-উদ্দীপনায় এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে: মাহদী আমিন সন্ত্রাসী ভাড়া করে ক্যানসার হাসপাতালের উপ-পরিচালকের ওপর হামলা: র‌্যাব নতুন শিল্প স্থাপন ও কর্মসংস্থান সৃষ্টি বর্তমান সরকারের অগ্রাধিকার: বাণিজ্যমন্ত্রী

ভোলায় ইসলামী আন্দোলন ও জামায়াত কর্মীদের মারামারি, আহত ৪

প্রভাত রিপোর্ট / ৬০ বার
আপডেট : শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬

প্রভাত সংবাদদাতা, ভোলা: ভোলার সদরে নির্বাচনি আলাপচারিতার জেরে ইসলামী আন্দোলন এবং জামায়াতে ইসলামীর কর্মী-সমর্থকদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৪ জন আহত হয়েছেন। শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের তারেক মেম্বার বাড়ি সংলগ্ন এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, তারেক মেম্বারের বাড়ির সামনের একটি চায়ের দোকানে বসে নির্বাচনি আলাপ করছিলেন স্থানীয় ইসলামী আন্দোলনের নেতা শফিক ও সাইফুল এবং জামায়াত কর্মী সাইদ ও কামাল। আলোচনার এক পর্যায়ে তাদের মধ্যে তীব্র বাগ্বিতণ্ডা শুরু হয় এবং তা হাতাহাতিতে রূপ নেয়। উপস্থিত স্থানীয়রা প্রাথমিক পর্যায়ে তাদের থামিয়ে দিলেও তারা বাড়িতে ফিরে পুনরায় সংঘর্ষে লিপ্ত হন। এ ঘটনায় উভয়পক্ষের ৪ জন আহত হন। এরপর খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ভেলুমিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই মোহাজ্জেম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বর্তমানে ওই এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। মারামারির ঘটনায় কোনো পক্ষ থেকে এখনও লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও