• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
শিরোনাম
আমরা শূন্য থেকে শুরু করেছি, সরকারের তহবিলে পর্যাপ্ত টাকা নেই: মুক্তিযুদ্ধমন্ত্রী জাটকা রক্ষায় সরকারের নিষেধাজ্ঞা চললেও থামছে না ইলিশ পোনা নিধন লোডশেডিংয়ে অতিষ্ঠ বরিশালের দুই হাসপাতালের রোগী ও স্বজনরা গভীর রাতে আসামির স্ত্রীর সঙ্গে পরকীয়া করতে গিয়ে ধরা এএসআই গাজীপুরে রিসোর্টে অভিযান, বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬ ময়মনসিংহ মেডিকেলে সংঘর্ষের ঘটনা তদন্তে কমিটি ফরিদপুরে লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন জ্বালানি লোডিং লাইসেন্স পেলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ইরানি আলোচকদের নিরাপত্তা দিয়ে দেশে পৌঁছে দিয়েছিল পাকিস্তান যেকোনো উপায়ে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম কবজায় নেওয়ার ঘোষণা ট্রাম্পের

গাইবান্ধায় স্কুল ছাত্রী হত্যাকাণ্ডের বিচারের দাবিতে স্মারক লিপি প্রদান

প্রভাত রিপোর্ট / ৪৩ বার
আপডেট : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬

প্রভাত সংবাদদাতা, গাইবান্ধা : গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার দশম শ্রেণির ছাত্রীকে গলাকেটে হত্যার সাথে জড়িতদের গ্রেফতার করে দ্রুত আইনের আওতায় নেয়ার দাবিতে বৃহস্পতিবার সকালে বাংলাদেশ মহিলা পরিষদ গাইবান্ধা জেলা শাখা পুলিশ সুপার জসীম উদ্দিনের কাছে স্মারক লিপি প্রদান করে।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর গ্রামে দশম শ্রেণির ছাত্রী নুরমা আকতারকে গলা কেটে হত্যা করে সেপটিক ট্যাংকে ফেলে রাখে হত্যাকারীরা। কর্মস্থল থেকে ফিরে বাবা-মা মেয়েকে দেখতে না পেয়ে বাড়িসহ আশেপাশে খোঁজ করতে গিয়ে রক্তের দাগ অনুসরণ করে সেপটিক ট্যাংকে মেয়ের গলা কাটা লাশ দেখতে পায়। এই ঘটনায় গাইবান্ধা মহিলা পরিষদ নেতৃবৃন্দ উদ্বেগ প্রকাশ করেন এবং সুষ্ঠু তদন্ত করে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়ে স্মারকলিপি প্রদান করেন।
পুলিশ সুপার মহিলা পরিষদের নেতৃবৃন্দকে আশ্বস্ত করে বলেন, তদন্ত চলমান রয়েছে, জড়িতদের কাউকেই ছাড় দেয়া হবে না। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদ গাইবান্ধা জেলা শাখার সভাপতি মাহফুজা খানম মিতা, সাধারণ সম্পাদক রিকতু প্রসাদ ও জেলা শাখার সাবেক সভাপতি আমাতুর নূর ছড়া।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও