• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
শিরোনাম
জামিন পেলেন সেই যুব মহিলা লীগ নেত্রী বিস্ফোরক মামলায় দেড় মাসের সন্তানের মা নিষিদ্ধ যুব মহিলা লীগ নেত্রী কারাগারে পিরোজপুরে নিখোঁজ প্রবাসীর সন্ধান, সরকারি প্রক্রিয়ায় দেশে ফেরানোর উদ্যোগ নাজিরপুরে ২৩ বছর পর যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত আসামী গ্রেফতার সংসদে সমাধানের ইস্যু রাজপথে আনা উচিত নয়: এটিএম আজহার শিক্ষার মান নিশ্চিতের সঙ্গে দক্ষতাভিত্তিক শিক্ষা বিস্তারে জোর দিতে হবে বিএনপির প্রার্থীরা গণতন্ত্র উত্তরণে কাজ করবে: সেলিমা রহমান পরীক্ষার্থীরা উৎসাহ-উদ্দীপনায় এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে: মাহদী আমিন সন্ত্রাসী ভাড়া করে ক্যানসার হাসপাতালের উপ-পরিচালকের ওপর হামলা: র‌্যাব নতুন শিল্প স্থাপন ও কর্মসংস্থান সৃষ্টি বর্তমান সরকারের অগ্রাধিকার: বাণিজ্যমন্ত্রী

পিরোজপুরে প্রযুক্তিনির্ভর জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে প্রেস ব্রিফিং

প্রভাত রিপোর্ট / ১০৫ বার
আপডেট : শনিবার, ১৪ মার্চ, ২০২৬

প্রভাত সংবাদদাতা,পিরোজপুর: আন্তর্জাতিক নারী দিবস উদযাপন সপ্তাহ ২০২৬ উপলক্ষে পিরোজপুরে প্রযুক্তির সহায়তায় সংঘটিত জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও প্রশমন বিষয়ক এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। “প্রতিরোধ ও প্রশমন—অধিকার, ন্যায় ও কর্মের সমন্বয়েই গড়ে উঠুক ডিজিটাল নিরাপদ বিশ্ব” প্রতিপাদ্যকে সামনে রেখে এ আয়োজন করা হয়। শনিবার (১৪ মার্চ) সকাল ১১ টা থেকে ১২ টা পর্যন্ত পিরোজপুর প্রেস ক্লাবের মিলনায়তনে ঘণ্টাব্যাপী এ প্রেস ব্রিফিংয়ের আয়োজন করে পিরোজপুর গণউন্নয়ন সমিতি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণউন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক জিয়াউল আহসান। প্রেস ব্রিফিংয়ে প্রযুক্তির সহায়তায় সংঘটিত জেন্ডারভিত্তিক সহিংসতার বিভিন্ন দিক, এর প্রভাব এবং প্রতিরোধ ও প্রশমনের উপায় নিয়ে তথ্য উপস্থাপন করেন গণউন্নয়ন সমিতির কো-অর্ডিনেটর মো. রিয়াজুল হক রেজা। তিনি বলেন, ডিজিটাল মাধ্যম ব্যবহারের বিস্তারের সঙ্গে সঙ্গে নারীদের বিরুদ্ধে অনলাইন হয়রানি, সাইবার বুলিংসহ বিভিন্ন ধরনের প্রযুক্তিনির্ভর সহিংসতা বৃদ্ধি পাচ্ছে। এসব প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
প্রেস ব্রিফিংয়ে বক্তব্য দেন পিরোজপুর প্রেস ক্লাবের সভাপতি এস এম রেজাউল ইসলাম শামীম, সচেতন নাগরিক কমিটি (সনাক)-এর সভাপতি খায়রুন নাহার রুবী, প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহামুদ হোসেন, প্রেস ক্লাবের সহ-সভাপতি খেলাফত হোসেন খসরু, অ্যাড. ওয়াহিদ হাসান বাবু প্রমুখ। বক্তারা প্রযুক্তিনির্ভর সহিংসতা প্রতিরোধে গণসচেতনতা বৃদ্ধি, আইন প্রয়োগ এবং সামাজিক উদ্যোগ জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। প্রেস ব্রিফিং এ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও