• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
শিরোনাম
জামিন পেলেন সেই যুব মহিলা লীগ নেত্রী বিস্ফোরক মামলায় দেড় মাসের সন্তানের মা নিষিদ্ধ যুব মহিলা লীগ নেত্রী কারাগারে পিরোজপুরে নিখোঁজ প্রবাসীর সন্ধান, সরকারি প্রক্রিয়ায় দেশে ফেরানোর উদ্যোগ নাজিরপুরে ২৩ বছর পর যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত আসামী গ্রেফতার সংসদে সমাধানের ইস্যু রাজপথে আনা উচিত নয়: এটিএম আজহার শিক্ষার মান নিশ্চিতের সঙ্গে দক্ষতাভিত্তিক শিক্ষা বিস্তারে জোর দিতে হবে বিএনপির প্রার্থীরা গণতন্ত্র উত্তরণে কাজ করবে: সেলিমা রহমান পরীক্ষার্থীরা উৎসাহ-উদ্দীপনায় এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে: মাহদী আমিন সন্ত্রাসী ভাড়া করে ক্যানসার হাসপাতালের উপ-পরিচালকের ওপর হামলা: র‌্যাব নতুন শিল্প স্থাপন ও কর্মসংস্থান সৃষ্টি বর্তমান সরকারের অগ্রাধিকার: বাণিজ্যমন্ত্রী

পিরোজপুরে মাথাবিচ্ছিন্ন লাশ উদ্ধার: প্রধান দুই আসামি গ্রেফতার

প্রভাত রিপোর্ট / ১০৭ বার
আপডেট : রবিবার, ১৫ মার্চ, ২০২৬

মো. বাবুল শেখ, পিরোজপুর : পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় আলোচিত হত্যাকাণ্ডের ঘটনায় এক যুবকের মাথাবিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করে এবং ঘটনায় জড়িত প্রধান দুই আসামিকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বরিশালে অভিযান চালিয়ে র‍্যাব-৮ এর সহযোগিতায় ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই তাদের আটক করা হয়।গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন, বরিশাল সদর উপজেলার কাশিপুর এলাকার আমির হোসেনের ছেলে তরিকুল ইসলাম ওরফে সম্রাট (৩৪) এবং পিরোজপুর সদর উপজেলার দুর্গাপুর এলাকার বাবুল হোসেন মাঝির ছেলে আবেদিন মাঝি ওরফে রাজু (৪২)। পুলিশের ভাষ্য অনুযায়ী সম্রাট পেশায় ঔষধ ব্যবসায়ী এবং রাজু দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। রবিবার (১৫ মার্চ) দুপুরে পিরোজপুর পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক যৌথ প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী জানান, গত শুক্রবার বিকেলে বরিশালের কাশিপুর এলাকার বাসিন্দা ট্রাকচালক গোপাল চন্দ্র দাস (৪৫)কে কৌশলে মোটরসাইকেলে করে নেছারাবাদ উপজেলার সমুদয়কাঠি ইউনিয়নের পূর্ব সারেংকাঠি গ্রামে সন্ধ্যা নদীর তীরে একটি ইটভাটার কাছে নিয়ে যায় সম্রাট ও রাজু। সেখানে নিয়ে পূর্বপরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয় এবং পরে মরদেহ থেকে মাথা বিচ্ছিন্ন করে নদীতে ফেলে দেওয়া হয়। একই দিন বিকেলে নেছারাবাদ থানা পুলিশ অজ্ঞাত পরিচয় হিসেবে ওই মরদেহ উদ্ধার করে। পরে নিহতের ভাই মানিক চন্দ্র দাস বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে নেছারাবাদ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। প্রাথমিক তদন্তে নিহত ব্যক্তি ও গ্রেফতার কৃতদের মাদক ব্যবসার সঙ্গে সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। নারী ও মাদক সংক্রান্ত বিরোধের জের ধরে পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তিনি আরও বলেন, আসামিদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হলে হত্যাকাণ্ডের পেছনের আরও বিস্তারিত তথ্য পাওয়া যেতে পারে। হত্যার পর নিহতের মাথা এবং হত্যায় ব্যবহৃত ধারালো অস্ত্র নদীতে ফেলে দেওয়ায় সেগুলো এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। ঘটনার পরপরই পুলিশ র‍্যাবের সহযোগিতা চাইলে তথ্যপ্রযুক্তির সহায়তায় দ্রুত অভিযুক্তদের শনাক্ত করা হয় এবং অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা সম্ভব হয়। প্রেস ব্রিফিংয়ে র‍্যাব-৮ এর কোম্পানি কমান্ডার মোহাম্মাদ কামরুজ্জামানসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এদিকে ইটভাটার প্রবেশমুখে থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, ঘটনার দিন বিকেল তিনটার দিকে একটি মোটরসাইকেলে করে তিনজন ব্যক্তি ইটভাটার ভেতরে প্রবেশ করে। পরে কিছু সময় পর একই মোটরসাইকেলে দুজনকে সেখান থেকে বেরিয়ে যেতে দেখা যায়। ওই ফুটেজ বিশ্লেষণের ভিত্তিতে র‍্যাব সদস্যরা শনিবার দুপুর ২টার দিকে বরিশাল সদর উপজেলার কাশিপুর চৌমাথা এলাকার গণপাড়া থেকে সম্রাটকে এবং রাত আটটার দিকে বরিশাল নগরীর স্টিমারঘাট এলাকা থেকে রাজুকে গ্রেফতার করেন। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেল ও একটি হাতুড়ি উদ্ধার করা হয়।এ ঘটনায় জড়িত আরকেউ আছে কিনা রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানান পুলিশের এ কর্মকর্তা ।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও