• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
শিরোনাম

বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের ম্যাচের টিকেট বিক্রি শুরু সন্ধ্যায়

প্রভাত রিপোর্ট / ৪৬ বার
আপডেট : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

প্রভাত স্পোর্টস: তিনটি করে ওয়ানডে ও টি-টুয়েন্টি খেলতে ১৩ এপ্রিল ঢাকায় আসছে নিউজিল্যান্ড। ঢাকা ও চট্টগ্রামের দুই ভেন্যুতে হতে যাওয়া ম্যাচগুলোর টিকিট কেনা যাচ্ছে শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যা থেকে। টিকিটের দাম সর্বনিম্ন ২০০ থেকে সর্বোচ্চ ২৫০০ টাকা পর্যন্ত। মিরপুরে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওয়ানডে সিরিজের প্রথম দুটি ও টি-টুয়েন্টি সিরিজের শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে। এই ম্যাচগুলোর জন্য গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের দাম ধরা হয়েছে ২৫০০ টাকা।
১৫০০ টাকায় ইন্টারন্যাশনাল গ্যালারি ও ৬০০ টাকায় পাওয়া যাবে ক্লাব হাউসের টিকিট। সর্বনিম্ন ২০০ টাকায় পাওয়া যাবে ইস্টার্ন গ্যালারির টিকিট।
ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ ও টি-টুয়েন্টি সিরিজের প্রথম দুটি ম্যাচ হবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে। এই ম্যাচগুলো গ্র্যান্ড স্ট্যান্ড ও রুফটপ গ্যালারিতে বসে দেখতে খরচ করতে হবে ২৫০০ টাকা।
শহীদ শ্রাবণ স্ট্যান্ড ও শহীদ আবু সাঈদ স্ট্যান্ডে খেলা দেখতে লাগবে ৬০০ টাকা। ওয়েস্টার্ন গ্যালারির টিকিট ৩০০ টাকা এবং ইস্টার্ন গ্যালারির টিকিট ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের টিকিট অনলাইনে বিক্রি শুরু হবে শনিবার সন্ধ্যা ৬টায়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্ধারিত ওয়েবসাইট থেকে দর্শকেরা টিকিট সংগ্রহ করতে পারবেন।
১৭, ২০ ও ২৩ এপ্রিল হবে ওয়ানডে সিরিজের তিন ম্যাচ। টি-টুয়েন্টি সিরিজের ম্যাচগুলো হবে ২৭ ও ২৯ এপ্রিল এবং ২ মে। বেলা ১১টায় ওয়ানডে আর টি-টুয়েন্টি সিরিজের ম্যাচগুলো হবে বেলা দুইটায়।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও