• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
শিরোনাম
মুজিবনগরে নাগরিক সমাজের শ্রদ্ধা, মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত সব দিবস যথাযোগ্যভাবে পালনের দাবি অনভিজ্ঞ দল নিয়েও বাংলাদেশকে হারালো নিউজিল্যান্ড জ্বালানি তেলের অপ্রতুলতার প্রভাবে চড়া বাজার ৫০ ঘণ্টায় ভারত থেকে আসবে পাঁচ হাজার মেট্রিক টন ডিজেল সিকেডি হাসপাতালে চাঁদা দাবি: ৭ জন রিমান্ড শেষে কারাগারে চার লাল কার্ডের দিনে আবাহনী ও মোহামেডানের জয়, কিংসের ড্র গ্যাস না পেয়ে মহাসড়ক অবরোধ করলেন আমিনবাজারের বাসিন্দারা পাম্পে তেল নেয়ায় অগ্রাধিকার চায় পুলিশ শাহবাগে নাগরিকদের ওপর হামলার নিন্দা: বিচার দাবিতে ৩৭০ বিশিষ্ট নাগরিকের বিবৃতি নারায়ণগঞ্জে পানির ট্যাংকিতে নেমে দুই শ্রমিকের মৃত্যু

নারায়ণগঞ্জে পানির ট্যাংকিতে নেমে দুই শ্রমিকের মৃত্যু

প্রভাত রিপোর্ট / ১৬ বার
আপডেট : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

প্রভাত সংবাদদাতা, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের ফতুল্লায় নির্মাণাধীন একটি বাড়ির পানির ট্যাংকিতে নেমে দেলোয়ার মৃধা (৩৫) ও রানা (২২) নামে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে ফতুল্লার ভোলাইল গেইদ্দার বাজার এলাকায় লালন মিয়ার নির্মাণাধীন বাড়িতে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন— পটুয়াখালীর বাউফল উপজেলার ভাংরা গ্রামের আলতাফ মৃধার ছেলে দেলোয়ার মৃধা ও গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার আব্দুর রহিমের ছেলে রানা মিয়া। তারা দুই জন পেশায় শ্রমিক।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, পানির ট্যাংকির সেন্টারিং খোলার কাজ করতে গিয়ে প্রথমে দেলোয়ার মৃধা ট্যাংকির ভেতরে প্রবেশ করেন। তার কোনও সাড়াশব্দ না পেয়ে কিছুক্ষণ পর অপর শ্রমিক রানা ট্যাংকির ভেতরে প্রবেশ করেন।
তবে তারও কোনও সাড়াশব্দ পাওয়া যায় না। এতে আশপাশের লোকজন ফায়ার সার্ভিসকে খবর দিলে অচেতন অবস্থায় তাদের দুই জনকে উদ্ধার করে। পরে তাদের নারায়ণগঞ্জের খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিলে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক আব্দুল্লাহ আল আরিফিন বলেন, অচেতন অবস্থায় তাদের হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্যাংকির ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাসের কারণে তাদের মৃত্যু হয়েছে। বিষয়টি আরও তদন্ত করে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও