• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
শিরোনাম
মুজিবনগরে নাগরিক সমাজের শ্রদ্ধা, মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত সব দিবস যথাযোগ্যভাবে পালনের দাবি অনভিজ্ঞ দল নিয়েও বাংলাদেশকে হারালো নিউজিল্যান্ড জ্বালানি তেলের অপ্রতুলতার প্রভাবে চড়া বাজার ৫০ ঘণ্টায় ভারত থেকে আসবে পাঁচ হাজার মেট্রিক টন ডিজেল সিকেডি হাসপাতালে চাঁদা দাবি: ৭ জন রিমান্ড শেষে কারাগারে চার লাল কার্ডের দিনে আবাহনী ও মোহামেডানের জয়, কিংসের ড্র গ্যাস না পেয়ে মহাসড়ক অবরোধ করলেন আমিনবাজারের বাসিন্দারা পাম্পে তেল নেয়ায় অগ্রাধিকার চায় পুলিশ শাহবাগে নাগরিকদের ওপর হামলার নিন্দা: বিচার দাবিতে ৩৭০ বিশিষ্ট নাগরিকের বিবৃতি নারায়ণগঞ্জে পানির ট্যাংকিতে নেমে দুই শ্রমিকের মৃত্যু

কুষ্টিয়ায় সকাল থেকে বাস চলাচল বন্ধ

প্রভাত রিপোর্ট / ২৬ বার
আপডেট : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

প্রভাত সংবাদদাতা,কুষ্টিয়া: কুষ্টিয়ায় দুই দফা দাবি আদায়ে অনির্দিষ্টকালের জন‌্য বাস চলাচল বন্ধ করে দিয়েছে পরিবহন শ্রমিকেরা। শুক্রবার (১৭ এপ্রিল) ভোর সকাল ৫টা থেকে অভ্যন্তরীণ সব রুটে কুষ্টিয়ার মালিক গ্রুপ ও মালিক সমিতির যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। এর ফলে কুষ্টিয়া-মেহেরপুর ও কুষ্টিয়া-প্রাগপুর রুটে সম্পূর্ণভাবে বাস চলাচল বন্ধ রয়েছে।
এছাড়া কুষ্টিয়া-খুলনা-যশোর, কুষ্টিয়া-রাজবাড়ী, কুষ্টিয়া-বরিশাল, কুষ্টিয়া-রাজশাহী এবং কুষ্টিয়া-পাবনা-সিরাজগঞ্জসহ অন্যান্য রুটেও কোনো বাস ছেড়ে যায়নি। তবে ঢাকাগামী দূরপাল্লার বাস চলাচল স্বাভাবিক রয়েছে। এতে সংশ্লিষ্ট রুটের যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।
এ ব্যাপারে কুষ্টিয়া জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মাহাবুল আলম বলেন, বাস মি‌নিবাস মা‌লিক গ্রুপের সঙ্গে কু‌ষ্টিয়া-খুলনা-যশোর রুটে মোটর শ্রমিক ইউনিয়নের বাসও অন্তর্ভ‌ুক্ত রয়েছে। অথচ আমাদেরকে কোনো সুযোগ সু‌বিধা দেওয়া হয় না। দুটি দা‌বিতে মা‌লিক গ্রুপের সঙ্গে আমাদের বৈঠক হয়েছে। গত ১৫ এপ্রিলের মধ্যে দা‌বি‌ মেনে নেওয়‌ার আল্টিমেটাম দেওয়া হয়ে‌ছিল। কিন্তু দা‌বি না মানায় শুক্রবার সকাল থেকে মা‌লিক গ্রুপের বাস মি‌নিবাস চলাচল অনি‌র্দিষ্টকা‌লের জন‌্য বন্ধ রাখা হয়েছে। আমাদের সঙ্গে একমত হয়ে মা‌লিক স‌মি‌তির শ্রমিকরাও বাস চলাচল বন্ধ রেখেছে।
অন্যদিকে, কুষ্টিয়া জেলা বাস মিনিবাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বলেন, এক সপ্তাহ আগে শ্রমিক সংগঠনের পক্ষ থেকে দুটি দাবি জানানো হয়। এর মধ্যে রয়েছে মালিকদের মতো শ্রমিকদেরও সমান সুযোগ-সুবিধা প্রদান এবং শ্রমিক সংগঠনের নামে কুষ্টিয়া-খুলনা রুটে একটি বাস চালানোর অনুমতি দেওয়া। এসব দাবি পূরণ না হওয়ায় শ্রমিকরা বাস চলাচল বন্ধ রেখেছেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও