• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শিরোনাম
বিগত দুই সরকারের গাফিলতিতে হাম ছড়িয়ে পড়ে: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি জ্বালানি নিরাপত্তার সার্বভৌমত্ব ক্ষুন্ন করছে: দেবপ্রিয় ভট্টাচার্য আক্রোশ থেকেই হত্যাকাণ্ড বলে আসামির দায় স্বীকার সৌদিতে মন্ত্রী হিসেবে নয়, হাজিদের কামলা হিসেবে যাচ্ছি : ধর্মমন্ত্রী ‘সরকারের বড় সাফল্য জনগণ তারেক রহমানকে বিশ্বাস করেছে’:প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী পূর্বাচল স্টেডিয়ামের ডিজাইনে পরিবর্তন চান তামিম ‘অধিকার আদায়ের আন্দোলনে ছিলেন বলে ইলিয়াস আলীকে গুম করা হয়েছিল’ হাম পরিস্থিতিকে ‘মহামারি’ ঘোষণা করে জরুরি পদক্ষেপের দাবি ডিপিপিএইচের খাল খনন অব্যাহত থাকলে দেশে নতুন জাগরণ সৃষ্টি হবে : পানিসম্পদমন্ত্রী শিল্প ও সেবায় কর্মসংস্থান কম, অর্থনীতিবিদদের উদ্বেগ

হামের লক্ষণ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ২৭ শিশু ভর্তি

প্রভাত রিপোর্ট / ৬৪ বার
আপডেট : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

প্রভাত সংবাদদাতা,ময়মনসিংহ: ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে শিশু ভর্তির সংখ্যা বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে নতুন করে আরও ২৭ জন শিশু ভর্তি হয়েছে। এ নিয়ে বর্তমানে হাসপাতালটিতে মোট ৭৭ জন শিশু চিকিৎসাধীন রয়েছে। এছাড়া, প্রাদুর্ভাব শুরুর পর থেকে এ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মোট ১০ শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১১ এপ্রিল) সকালে মমেক হাসপাতালের হাম মেডিকেল দলের ফোকাল পারসন সহযোগী অধ্যাপক ডা. মোহা. গোলাম মাওলা এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত ১৭ মার্চ থেকে শনিবার (১১ এপ্রিল) সকাল পর্যন্ত হামের লক্ষণ নিয়ে মোট ৩৭১ শিশু ভর্তি হয়েছে। এর মধ্যে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ২৮৪ শিশু এবং ১০ শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে আরও ২২ শিশু। বর্তমানে চিকিৎসাধীন ৭৭ শিশু।
হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাইনউদ্দিন খান বলেন, এক শিশুর মাধ্যমে আরেক শিশুর শরীরে যেন হাম ছড়িয়ে না যায়, সে জন্য অবিভাবকদেরও সচেতন থাকতে হবে। তিনটি মেডিকেল টিম গঠন করে হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও