• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
শিরোনাম
চার লাল কার্ডের দিনে আবাহনী ও মোহামেডানের জয়, কিংসের ড্র গ্যাস না পেয়ে মহাসড়ক অবরোধ করলেন আমিনবাজারের বাসিন্দারা পাম্পে তেল নেয়ায় অগ্রাধিকার চায় পুলিশ শাহবাগে নাগরিকদের ওপর হামলার নিন্দা: বিচার দাবিতে ৩৭০ বিশিষ্ট নাগরিকের বিবৃতি নারায়ণগঞ্জে পানির ট্যাংকিতে নেমে দুই শ্রমিকের মৃত্যু সমুদ্রপথে রোহিঙ্গা শরণার্থীদের সবচেয়ে প্রাণঘাতী বছর ২০২৫: ইউএনএইচসিআর ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত, ৮ আরোহী নিহত ঝিনাইদহের শৈলকুপায় বাকিতে চা না দেয়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত ১০ এপ্রিল ও মে মাসের জ্বালানি মজুত আছে: প্রতিমন্ত্রী এক সপ্তাহের মধ্যে হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে : স্বাস্থ্যমন্ত্রী

১৫ বছর বয়সে দুবার ১৫ বলে ফিফটি, সূর্যবংশীর রেকর্ড

প্রভাত রিপোর্ট / ৫৬ বার
আপডেট : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

প্রভাত স্পোর্টস: আবারও ১৫ বলে ফিফটি বৈভব সূর্যবংশীর। এবারের আইপিএলে এ নিয়ে দুবার ১৫ বলে ফিফটি করেছেন ১৫ বছর বয়সী এই কিশোর। শুক্রবার তাঁর ২৬ বলে ৭৮ রানের ইনিংসে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর দেওয়া ২০২ রানের লক্ষ্য ২ ওভার আর ৬ উইকেট হাতে রেখেই তাড়া করেছে রাজস্থান রয়্যালস। তাঁর এই ইনিংসে হয়েছে বেশ কিছু রেকর্ড: আইপিএলে ১৮ বলের কমে সূর্যবংশীর ফিফটি এখন তিনটি, যা এই লিগে সর্বোচ্চ। ১৮ বলের কমে আইপিএলে দুটি ফিফটি আছে ৬ জনের। স্বীকৃত টি-টুয়েন্টিতে সূর্যবংশীর ১৮ বলের কমে ফিফটি আছে ৪টি। অভিষেক শর্মার আছে পাঁচটি আর ক্রিস গেইল ও কাইরন পোলার্ডের আছে চারটি করে। চলতি মৌসুমে দুবার ১৫ বলে ফিফটি করেছেন সূর্যবংশী—রাজস্থানের আগে চেন্নাইয়ের বিপক্ষেও। তিনি ছাড়া এক মৌসুমে দুবার ১৫ বলে ফিফটির কীর্তি আছে অস্ট্রেলিয়ার জেইক ফ্রেজার-ম্যাগার্কের, ২০২৪ আইপিএল মৌসুমে।
টি-টুয়েন্টিতে ৩০০–এর বেশি স্ট্রাইক রেটে ৩ বার ৫০ বা তার বেশি রান করার কীর্তি গড়েছেন সূর্যবংশী। কাইরন পোলার্ড এই কীর্তি গড়েছেন চারবার, যা সর্বোচ্চ। ভুবনেশ্বরকে চার মেরে ইনিংস শুরু করেন সূর্যবংশী। আইপিএলে এখন পর্যন্ত ১১ ইনিংস ব্যাটিং করেছেন তিনি, ৬টিতেই প্রথম বলে বাউন্ডারি মেরেছেন।
ইনিংসের পঞ্চম ওভারের মধ্যে ফিফটি করেছেন তিনি। এখন পর্যন্ত তিনবার পাওয়ারপ্লের মধ্যে ৫০ পূর্ণ করেছেন সূর্যবংশী। রাজস্থানের ব্যাটসম্যানদের মধ্যে এমন কীর্তি আছে জস বাটলারেরও। এ ছাড়া যশস্বী জয়সোয়াল ২ বার এবং মিচেল ল্যাম্ব, বেন স্টোকস ও নীতীশ রানা একবার করে পাওয়ারপ্লের মধ্যে ফিফটি করেছেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও