• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনাম
বিগত দুই সরকারের গাফিলতিতে হাম ছড়িয়ে পড়ে: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি জ্বালানি নিরাপত্তার সার্বভৌমত্ব ক্ষুন্ন করছে: দেবপ্রিয় ভট্টাচার্য আক্রোশ থেকেই হত্যাকাণ্ড বলে আসামির দায় স্বীকার সৌদিতে মন্ত্রী হিসেবে নয়, হাজিদের কামলা হিসেবে যাচ্ছি : ধর্মমন্ত্রী ‘সরকারের বড় সাফল্য জনগণ তারেক রহমানকে বিশ্বাস করেছে’:প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী পূর্বাচল স্টেডিয়ামের ডিজাইনে পরিবর্তন চান তামিম ‘অধিকার আদায়ের আন্দোলনে ছিলেন বলে ইলিয়াস আলীকে গুম করা হয়েছিল’ হাম পরিস্থিতিকে ‘মহামারি’ ঘোষণা করে জরুরি পদক্ষেপের দাবি ডিপিপিএইচের খাল খনন অব্যাহত থাকলে দেশে নতুন জাগরণ সৃষ্টি হবে : পানিসম্পদমন্ত্রী শিল্প ও সেবায় কর্মসংস্থান কম, অর্থনীতিবিদদের উদ্বেগ

ময়মনসিংহ নগরীর ৩৩ ওয়ার্ডে হামের টিকা দেয়া শুরু

প্রভাত রিপোর্ট / ৪২ বার
আপডেট : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬

প্রভাত সংবাদদাতা,ময়মনসিংহ: হামের প্রাদুর্ভাব রুখতে ৬০ হাজার হামের টিকাদানের পরিকল্পনা নিয়ে ময়মনসিংহ নগরীর ৩৩টি ওয়ার্ডে মাসব্যপী হামের টিকা উদ্বোধন করা হয়েছে। রবিবার (১২ এপ্রিল) সকালে ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক রুকুনোজ্জামান রোকন টিকা কার্যক্রম উদ্বোধন করেন।
এ সময় ময়মনসিংহ স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. প্রদীপ কুমার সাহা, সিটি করপোরেশনের সচিব সুমনা আল মজীদসহ স্বাস্থ্য বিভাগ ও সিটি করপোরেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক রুকুনোজ্জামান রোকন বলেন, শিশুকে নিরাপদ রাখা মানে রাষ্ট্রকে নিরাপদ রাখা। শিশুদের নিরাপদ রাখা আমাদের সবার দায়িত্ব। যারা টিকাদান কার্যক্রমে কাজ করেন- তারা টিকা দেওয়াকে চাকরি মনে না করে, এটাকে যদি নিজেদের দায়িত্ব মনে করতে হবে। তাহলে টিকাদান কার্যক্রম আরও সফলতা বয়ে আনবে। আমরা চাই- আর একটি শিশুও হামে আক্রান্ত না হোক। হাসপাতালে চিকিৎসকরা আন্তরিকতার সঙ্গে শিশুদের চিকিৎসাসেবা দিচ্ছেন। তবে এক্ষেত্রে অবিভাবকদেরও সচেতন থাকতে হবে।
সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, সিটি করপোরেশন এলাকায় টিকাদান কার্যক্রমে ৭০টি টিমে বিভক্ত হয়ে ৭০ জন স্বাস্থ্যকর্মী, ১৪০ জন স্বেচ্ছাসেবী অংশগ্রহণ করবেন।
এদিকে হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে এই হাসপাতালে মোট ১২ শিশুর মৃত্যু হলো। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৬ শিশু ভর্তি হয়েছে। এ নিয়ে সেখানে চিকিৎসাধীন মোট ৭৩ শিশু।
গত ১৭ মার্চ থেকে ১২ এপ্রিল সকাল পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৩৯৭ শিশু ভর্তি হয়েছে। এর মধ্যে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৩১২ শিশু। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে আরও ২৮ শিশু। তিনটি মেডিকেল টিম গঠন করে হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও