• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
শিরোনাম
জামিন পেলেন সেই যুব মহিলা লীগ নেত্রী বিস্ফোরক মামলায় দেড় মাসের সন্তানের মা নিষিদ্ধ যুব মহিলা লীগ নেত্রী কারাগারে পিরোজপুরে নিখোঁজ প্রবাসীর সন্ধান, সরকারি প্রক্রিয়ায় দেশে ফেরানোর উদ্যোগ নাজিরপুরে ২৩ বছর পর যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত আসামী গ্রেফতার সংসদে সমাধানের ইস্যু রাজপথে আনা উচিত নয়: এটিএম আজহার শিক্ষার মান নিশ্চিতের সঙ্গে দক্ষতাভিত্তিক শিক্ষা বিস্তারে জোর দিতে হবে বিএনপির প্রার্থীরা গণতন্ত্র উত্তরণে কাজ করবে: সেলিমা রহমান পরীক্ষার্থীরা উৎসাহ-উদ্দীপনায় এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে: মাহদী আমিন সন্ত্রাসী ভাড়া করে ক্যানসার হাসপাতালের উপ-পরিচালকের ওপর হামলা: র‌্যাব নতুন শিল্প স্থাপন ও কর্মসংস্থান সৃষ্টি বর্তমান সরকারের অগ্রাধিকার: বাণিজ্যমন্ত্রী

পুরোদমে সচল চট্টগ্রাম বন্দর

প্রভাত রিপোর্ট / ৯৯ বার
আপডেট : সোমবার, ৩০ জুন, ২০২৫

প্রভাত রিপোর্ট: দুই দিন বন্ধ থাকার পর অবশেষে সোমবার সকাল থেকে চট্টগ্রাম বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম পুরোদমে শুরু হয়েছে। বন্দরে জাহাজ থেকে আমদানি কনটেইনার নামানো হচ্ছে। আবার বেসরকারি ডিপো থেকে রপ্তানি কনটেইনার বন্দরে এনে জাহাজে তুলে দেওয়া হচ্ছে। বন্দর থেকে কনটেইনার খুলে পণ্য খালাসও শুরু হয়েছে।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সংস্কার ঐক্য পরিষদের ডাকা ‘শাটডাউন’ কর্মসূচি প্রত্যাহারের পর গতকাল রাত থেকেই কাস্টমসের অনুমোদন সাপেক্ষে বন্দরের কাজ ফের সচল হয়।
গত শনিবার থেকে গতকাল রবিবার রাত সাড়ে ৯টা পর্যন্ত চট্টগ্রাম কাস্টম হাউসসহ দেশের সব কাস্টম হাউস ও শুল্ক স্টেশনের কার্যক্রম বন্ধ ছিল। এর ফলে চট্টগ্রাম বন্দরে সব ধরনের আমদানি-রপ্তানিসংক্রান্ত কাজ পুরোপুরি বন্ধ হয়ে যায়, কারণ কাস্টমসের অনুমোদন ছাড়া বন্দরের কোনো কার্যক্রম পরিচালনা করা সম্ভব নয়। গতকাল রাতে ঢাকায় ব্যবসায়ী নেতাদের সঙ্গে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের বৈঠকের পর কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা আসে।
চট্টগ্রাম কাস্টমসের উপকমিশনার সাইদুল ইসলাম নিশ্চিত করেছেন যে, কর্মসূচি প্রত্যাহারের পর গতকাল রাতে আংশিকভাবে কাজ শুরু হলেও আজ সকাল থেকে আমদানি-রপ্তানিসংক্রান্ত সব কার্যক্রম পুরোদমে চলছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও