• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
উপকূলবাসীকে রক্ষায় সমন্বিত উদ্যোগ নিতে হবে: পানিসম্পদমন্ত্রী ‘শ্রম আইনের ওপর বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক বাণিজ্য অনেকাংশে নির্ভর’ এআইনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনাসহ ৯ অ্যাপ-সফটওয়্যার চালু জামায়াত নিজেই স্বীকার করে নিয়েছে কারা খুনি-ধর্ষক ছিল: আইনমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে করা চুক্তি সংসদে আনা হোক: রুমিন ফারহানা দুই অঙ্ক থেকে কমিয়ে সুদহার বিনিয়োগবান্ধব করা হবে: বাণিজ্যমন্ত্রী দাম বাড়লো সয়াবিন তেলের ‘মিনার-ই-দিল্লি’ সম্মাননায় ভূষিত রুনা লায়লা জুলাই থেকে ফ্রি ড্রেস-ব্যাগ-জুতা পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা ৩৫ বছর পরও উপকূলে আতঙ্ক: ১৯৯১-এর ঘূর্ণিঝড়ের ক্ষত আজও শুকায়নি

তত্ত্বাবধায়কের রায়ে সন্তুষ্ট, অসঙ্গতি নিয়ে এ মাসেই আপিল করবো: বদিউল আলম

প্রভাত রিপোর্ট / ১৫১ বার
আপডেট : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫

প্রভাত রিপোর্ট: সুশাসনের জন্য নাগরিক-সুজন সম্পাদক ও জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ড. বদিউল আলম মজুমদার বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আদালতের রায়ে আমরা সন্তুষ্ট। তিনি বলেন, এ রায় গণতন্ত্রের প্রাথমিক বিজয়। যদিও রায়ে কিছু বিষয়ে অঙ্গতি রয়েছে। সে বিষয়ে চলতি মাসেই আপিল করবো। আশা করি, এর মাধ্যমে চূড়ান্ত সমাধান হবে। মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। প্রসঙ্গত, ড. বদিউল আলম মজুমদার এ সংক্রান্ত মামলার রিটকারী। এ সময় আরও উপস্থিত ছিলেন এ মামলার আইনজীবী ড. শরীফ ভূঁইয়া।
ড. বদিউল আলম মজুমদার জানান, পঞ্চদশ সংশোধনীর বৈধতা ছিল না। মূলত অবৈধভাবে ক্ষমতা চিরস্থায়ী করতেই শেখ হাসিনা সংবিধানের পঞ্চদশ সংশোধনী আনেন। যেখানে কারও মতামত তোয়াক্কা করা হয়নি। শুধু তাই নয়, যে কমিটির গঠন করা হয়েছিল, সেটির প্রস্তাবও নেওয়া হয়নি। তিনি বলেন, এ সংশোধনীতে জনগণের মতামতেরও প্রয়োজনীয়তা অনুভব করা হয়নি। যাদের মতামত নেওয়া হয়েছিল, তাদের বেশিরভাগই সরকার দলীয় ছিলেন। শুধু পঞ্চদশ সংশোধনী নয়, এর মাধ্যমে যে সরকার গঠিত হয়েছে— সেই সরকারও অবৈধ। মানে শেখ হাসিনাও অবৈধ। আদালতের রায়েও তা বলা হয়েছে বলে তিনি জানান।
মামলার আইনজীবী ড. শরীফ ভূইয়া বলেন, পঞ্চদশ সংশোধনী ও সরকার অবৈধ ছিল। সংবিধানের সংশোধনী নিয়মানুযায়ী হয়নি। রায়ে এসব বিষয় উল্লেখ করা হয়নি। ত্রয়োদশ সংশোধনী রিভিউ করে পঞ্চদশ সংশোধনী পুরোপুরি বাতিল করলে পূর্ণাঙ্গ হবে বলে তিনি জানান। এর আগে গত ৮ জুলাই পঞ্চদশ সংশোধনী নিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন উচ্চ আদালত। এর মধ্য দিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল হওয়ার পথ হলো।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও