• শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
অপরাধ দমনে রাজধানীতে বসবে ১১ হাজার সিসি ক্যামেরা: ডিএমপি কমিশনার জিয়াউদ্দিনের নাটকে জুটি বাঁধলেন অহনা-তুহিন অন্তঃসত্ত্বা অবস্থায় যে কঠিন কাজটি করলেন দীপিকা ‘ভূত বাংলা’ সাফল্যের মধ্যেই বিদ্যা বালানের সঙ্গে নতুন ছবিতে অক্ষয় ট্রুডোর সঙ্গে কেটির প্রেম, মেনে নিতে পারছেন না সংগীতশিল্পীর সাবেক স্বামী আমি অভিনেতা, কিন্তু রাজনীতিতে অভিনয় করি না: থালাপতি বিজয় শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে লড়বেন জয় চৌধুরী আমির খানের নায়িকা হচ্ছেন শ্রদ্ধা কাপুর বাংলাদেশে শিল্পী হওয়া একটা অভিশাপ: রিনা খান ঢাকায় পরীক্ষামূলক ১১০ মেগাওয়াট লোডশেডিং করবে সরকার : সংসদে জ্বালানি প্রতিমন্ত্রী

বাংলাদেশ ব্যাংকের ‘ড্রেসকোড’ নির্দেশনা প্রত্যাহার

প্রভাত রিপোর্ট / ৪১২ বার
আপডেট : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫

প্রভাত রিপোর্ট: বাংলাদেশ ব্যাংকে পেশাদার ও মার্জিত পোশাক পরিধান বিষয়ে অভ্যন্তরীণভাবে দেয়া পরামর্শ স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান জানান, এ বিষয়ে কোনও নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়নি এবং কোনও অফিসিয়াল সার্কুলারও জারি করা হয়নি।
বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন বিভাগে অনুষ্ঠিত সভায় সামাজিক প্রেক্ষাপট বিবেচনায় পেশাগত পরিবেশ বজায় রাখতে কর্মকর্তাদের মার্জিত পোশাক পরার পরামর্শ দেয়ার বিষয়টি আলোচনায় আসে। তবে বিষয়টি শুধু বিভাগীয় পর্যায়ে সীমাবদ্ধ ছিল এবং কেন্দ্রীয়ভাবে এ নিয়ে কোনও নীতিগত নির্দেশনা দেয়া হয়নি বলে জানান তিনি। তিনি আরও বলেন, “বিষয়টি মিডিয়ার মাধ্যমে বিদেশে অবস্থানরত গভর্নর মহোদয়ের নজরে এলে তিনি তাতে অসন্তোষ প্রকাশ করেন। তার নির্দেশনার পরিপ্রেক্ষিতে বিষয়টি এ মুহূর্তে সম্পূর্ণভাবে প্রত্যাহার করা হয়েছে।”
বাংলাদেশ ব্যাংকের এই সিদ্ধান্তে সাম্প্রতিক সময়ে ব্যাংকিং খাতের ভেতরে ও বাইরে নানা আলোচনা-সমালোচনার অবসান হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও