প্রভাত রিপোর্ট: বিগত প্রায় ১৪ (চৌদ্দ) বছর ঢাকা ট্রেড সেন্টার (দক্ষিণ) দোকান মালিক সমিতির কোন “সাধারণ সভা” ও নির্বাচন অনুষ্ঠিত হয়নি। স্বৈরাচারী সরকার যেমনিভাবে দেশ পরিচালনা করেছেন, তেমনি মার্কেটটিতেও কোন নির্বাচন না দিয়ে স্বৈরাচারের দোসররা ফ্যাসিজমের মাধ্যমে মার্কেট পরিচালনা করেছেন। মার্কেটের নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে শনিবার (৯ আগস্ট) সকালে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স (মাল্টিপারপাস হল, নিচ তলা), বাংলাদেশ আইডিইবি ভবন, ১৬০/এ কাকরাইল ভিআইপি রোড সমিতির সাধারণ সভা-২০২৫ অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন অন্তর্বর্তীকালীন কমিটির সম্মানিত আহ্বায়ক মীর আল মামুন এবং সভা পরিচালনা করেন অন্তর্বর্তীকালীন কমিটির সম্মানিত সদস্য সচিব মো. আক্তার হোসেন রানা। তিনি সভায় বার্ষিক প্রতিবেদন পেশ করেন । সভায় সমিতির সাধারণ সদস্য দের মধ্যে হতে বক্তব্য রাখেন- ইঞ্জিনিয়ার মোঃ মিজানুর রহমান, দোকান নং- ৪র্থ তলা ১৪৬, মো. মাহবুবুর রহমান, দোকান নং- ৪র্থ তলা ৪৪, মো. মহিউদ্দিন, দোকান নং- ৪র্থ তলা ৩৪, মো. নজরুল ইসলাম (বাবুল), দোকান নং- ২য় তলা ১৫৯, মো. সাইফুর রহমান (রবিন), দোকান নং- ৩য় তলা ১০৪, মো. জসীমউদ্দিন, দোকান নং- ২য় তলা ৭১, অনিক ইসলাম, দোকান নং- ৪র্থ তলা ৭৮, এ এইচ এম তসলিম উদ্দীন, দোকান নং- ২য় তলা ৮৭, প্রমূখ।
সভায় আগামী ৯০ (নব্বই) দিনের মধ্যে গোপন ব্যালোটের মাধ্যমে সমিতির নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সদস্যদের সমন্বয়ে একটি নির্বাচন সাব-কমিটি গঠন করা হয়। সাব-কমিটির সদস্যরা হলেন, মো. মজিবুর রহমান দুলাল (প্রধান নির্বাচন কমিশনার), দোকান নং- ৩য় তলা ৮৮, মোঃ গিয়াস উদ্দিন মীর (সদস্য সচিব) দোকান নং- ৩য় তলা ১১৮, মো. নজরুল ইসলাম দেওয়ান (সদস্য ), দোকান নং- ৩য় তলা ১২৪, মোঃ গিয়াস উদ্দিন হাওলাদার (সদস্য), দোকান নং- ৪র্থতলা ০৪, ৫। কমল সাহা (সদস্য), দোকান নং- নীচ তলা ১৪৩। সদস্যগণ আগামী ৯০ (নব্বই) দিনের মধ্যে সমিতির গঠনতন্ত্র মোতাবেক নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।