• শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০২:০১ অপরাহ্ন
শিরোনাম
পিরোজপুরে ডিজিটাল সহিংসতা প্রতিরোধে কন্টেন্ট ক্রিয়েটরদের অবহিতকরণ সভা অনুষ্ঠিত অপরাধ দমনে রাজধানীতে বসবে ১১ হাজার সিসি ক্যামেরা: ডিএমপি কমিশনার জিয়াউদ্দিনের নাটকে জুটি বাঁধলেন অহনা-তুহিন অন্তঃসত্ত্বা অবস্থায় যে কঠিন কাজটি করলেন দীপিকা ‘ভূত বাংলা’ সাফল্যের মধ্যেই বিদ্যা বালানের সঙ্গে নতুন ছবিতে অক্ষয় ট্রুডোর সঙ্গে কেটির প্রেম, মেনে নিতে পারছেন না সংগীতশিল্পীর সাবেক স্বামী আমি অভিনেতা, কিন্তু রাজনীতিতে অভিনয় করি না: থালাপতি বিজয় শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে লড়বেন জয় চৌধুরী আমির খানের নায়িকা হচ্ছেন শ্রদ্ধা কাপুর বাংলাদেশে শিল্পী হওয়া একটা অভিশাপ: রিনা খান

গাইবান্ধার হাটবাজারে বেড়েছে সবজির দাম: মরিচ ২০০টাকা, ক্রেতাদের নাভিশ্বাস

প্রভাত রিপোর্ট / ২৫৯ বার
আপডেট : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫

নজরুল ইসলাম, গাইবান্ধা: গাইবান্ধার কাঁচাবাজারে ইলিশের দাম ও উর্ধ্বমুখী সবজির বাজার। দাম বেড়েছে পেঁয়াজ, ডিম ও মুরগির। গাইবান্ধা জেলার শহরের পুরাতন বাজার, নুতন বাজার হর্কাস মার্কেট বেশ কয়েকটি দোকান আড়ৎও কাঁচা বাজার মঙ্গলবার সকালে সরেজমিনে ঘুরে দেখা যায়, ছোট সাইজের ইলিশ এতদিন ৭০০ থেকে ১৮০০ টাকা কেজিতে বিক্রি হলেও আজকে বিক্রি হচ্ছে ৬৫০ থেকে ১৭০০ টাকায়। মাঝারি সাইজের ইলিশের দাম এতদিন ছিল ১৮০০ থেকে ২০০০ টাকা যা কমে হয়েছে ১৫০০ থেকে ১৬০০ টাকা। এক কেজি বা এক কেজির ওপরে ইলিশ কদিন আগেও এইদাম ছিল তুলনা মূল অনেক কম। ক্রেতাদের দাবি ব্যবসায়িরা বিভিন্ন অজুহাতে জিনিষের বাড়িয়েদেন। এছাড়া জেলার সাত উপজেলার অবস্থা ও একই ।
এ প্রসংঙ্গে পুরাতন বাজারের আড়ৎদার মোঃ ফিরোজ মিয়া বলেন,বেশ কিছু দিন থেকে ভারতী পিয়াজ বাজারে না আসায় দাম একটু বেশী। একই বাজারের খুচরা বিক্রিতা মোঃ আনজু মিয়া বলেন, কয়েক দিনের বৃষ্টি হওয়ায় সবাজর দাম বেশী।
ইলিশের দাম চড়াও অন্যান্য মাছ বিক্রি হচ্ছে আগের দামেই। রুই-কাতলা সাইজভেদে ৩৮০ থেকে ৪৫০ টাকা কেজি, শিং ও মাগুর ৩৫০ থেকে ৫০০ টাকা, তেলাপিয়া ১৮০ থেকে ২৫০ টাকা, বোয়াল ও ৯০০ থেকে ১২০০ টাকা এবং গলদা চিংড়ি বিক্রি হচ্ছে ৮০০ থেকে ৯০০ আর বাগদা চিংড়ি ৬৫০ থেকে ৭৫০ টাকায়।
এ কদিনে গরুর মাংসের দাম কিছুটা কমেছে। বেশিরভাগ বাজারে এতদিন ৮০০ টাকা কেজিতে গরুর মাংস বিক্রি হলেও আজ দাম নেমেছে ৭২০ থেকে ৭৫০ টাকায়। তবে খাসি বিক্রি হচ্ছে আগের দামেই; কেজি ১১০০ থেকে ১২০০ টাকা।
চড়া দামে বিক্রি হচ্ছে মুরগির মাংস। ব্রয়লার মুরগির দাম কেজিতে বেড়েছে ১০ থেকে ১৫ টাকা। গত সপ্তাহের ১৬০ টাকা কেজির মুরগি স্থানভেদে বিক্রি হচ্ছে ১৭০ থেকে ১৮০ টাকায়। দাম বাড়তি সোনালি মুরগির। ৩০০ টাকা কেজির পাকিস্তানি সোনালি মুরগি এ সপ্তাহে বিক্রি হচ্ছে ৩২০ থেকে ৩৩০ টাকায়। মুরগির পাশাপাশি দাম বেড়েছে ডিমের। কারওয়ান বাজার ও কাপ্তান বাজারের মতো জায়গায় পাইকারি দামে ডজনপ্রতি ব্রয়লার বাদামি ডিম বিক্রি হচ্ছে ১৩০ টাকায়। খুচরা বাজারে ডিমের দাম ১৩৫ থেকে ১৪০ টাকা। সাদা ডিমের দাম কিছুটা কম; ডজনপ্রতি ১২৫ থেকে ১৩০ টাকা।
এদিকে, সবজির বাজারে দাম বেশি কাঁচা মরিচের। পুরাতন বাজার ও হর্কাস মাকেটের কাঁচাবাজারে মরিচের কেজি ২০০ থেকে ২২০ টাকা হলেও নুতন বাজার কাঁচাবাজারে মরিচের কেজি ২০০ টাকায় বিক্রি হচ্ছে। শসা,৫০ গাজর২০০, টমেটো ১৮০ও বেগুন বিক্রি হচ্ছে ৪০ টাকার ওপরে। অন্যান্য সবজির দাম ৪০ থেকে ৬০ টাকার মধ্যে। ব্যবসায়ীরা বলছেন, বৃষ্টির কারণে বাজারে সবজি সরবরাহ কমে আসায় দাম বেড়েছে।
এ ছাড়া দাম বেড়েছে পেঁয়াজের। স্থানভেদে ৭০ থেকে ৭৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছে পেঁয়াজ। ক্রেতারা বলছেন, কদিন আগেও তারা ৫৫ থেকে ৬০ টাকা কেজিতে পেঁয়াজ কিনেছেন। হঠাৎ করে দাম বেড়ে যাওয়ায় তারা উদ্বিগ্ন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও