• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
জামিন পেলেন সেই যুব মহিলা লীগ নেত্রী বিস্ফোরক মামলায় দেড় মাসের সন্তানের মা নিষিদ্ধ যুব মহিলা লীগ নেত্রী কারাগারে পিরোজপুরে নিখোঁজ প্রবাসীর সন্ধান, সরকারি প্রক্রিয়ায় দেশে ফেরানোর উদ্যোগ নাজিরপুরে ২৩ বছর পর যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত আসামী গ্রেফতার সংসদে সমাধানের ইস্যু রাজপথে আনা উচিত নয়: এটিএম আজহার শিক্ষার মান নিশ্চিতের সঙ্গে দক্ষতাভিত্তিক শিক্ষা বিস্তারে জোর দিতে হবে বিএনপির প্রার্থীরা গণতন্ত্র উত্তরণে কাজ করবে: সেলিমা রহমান পরীক্ষার্থীরা উৎসাহ-উদ্দীপনায় এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে: মাহদী আমিন সন্ত্রাসী ভাড়া করে ক্যানসার হাসপাতালের উপ-পরিচালকের ওপর হামলা: র‌্যাব নতুন শিল্প স্থাপন ও কর্মসংস্থান সৃষ্টি বর্তমান সরকারের অগ্রাধিকার: বাণিজ্যমন্ত্রী

নাজিরপুরের সেখমাটিয়ায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা রোপণ কর্মসূচি অনুষ্ঠিত

প্রভাত রিপোর্ট / ৫৭৬ বার
আপডেট : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫

মো. বাবুল শেখ, পিরোজপুর : সবুজে সাজাই বাংলাদেশ ,এই প্রতিপাদ্যকে সামনে রেখে,বৃক্ষ নিধনজনিত অনিবার্য পরিণতির হাত থেকে রেহাই পেতে বৃক্ষরোপণের বিকল্প নেই। বৃক্ষ আছে বলেই পৃথিবীতে মানবসমাজ আজও টিকে আছে। বৃক্ষরোপণ করা সরকারের একার প্রচেষ্টায় সাফল্য লাভ করা কঠিন। তাই সরকারি উদ্যোগের পাশাপাশি এগিয়ে আসতে হবে সাধারণ মানুষদেরকেও।পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব কমানো এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গাছের চারা রোপণের উদ্যোগ গ্রহণ করেছে পিরোজপুরের নাজিরপুর উপজেলার সেখ মাটিয়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব জহিরুল ইসলাম শেখ।
গত ৫ আগষ্ট থেকে সপ্তাহব্যাপী সেখমাটিয়া ইউনিয়নের ষোলশত সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বাবুর হাট মাধ্যমিক বিদ্যালয়, এস এম দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসা, সেখমাটিয়া ইফতেদায়ী মাদ্রাসা, রাজলক্ষী কলেজ , এস এস সেখমাটিয়া মাধ্যমিক বিদ্যালয় , গড়ঘাটা গার্লস স্কুল রঘুনাথপুর মাদ্রাসা, রঘুনাথপুর হক মাধ্যমিক বিদ্যালয় সহ ইউনিয়নটির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এ কর্মসূচি পালন করা হয়।
এসময় বিদ্যালয়ে বিভিন্ন ফলদ, বনজ ও ওষধি গাছের চারা রোপন করা হয়। এতে শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
গাছের চারা রোপনের উদ্যোগ গ্রহণকারী জহিরুল ইসলাম শেখ বলেন,জীবনধারণের জন্য প্রয়োজনীয় সবকিছু আমরা গাছ থেকে পেয়ে থাকি। তাই আমরা বেশি বেশি গাছ লাগাব।সবাইকে সারা দেশে ফলদ, বনজ ও ভেষজ- এই তিন প্রজাতির গাছ অন্তত একটি করে হলেও লাগাতে হবে। যেখানেই হোক রাস্তার পাশে হলেও গাছ লাগাতে হবে। পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে দেশকে বাঁচাতে হলে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। ভবিষ্যতেও এমন কার্যক্রমে অংশ নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন,সেখমাটিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক,সফিকুল ইসলাম শাফিক,বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক দৈনিক প্রভাত পত্রিকার পিরোজপুর জেলা প্রতিনিধি মোঃ বাবুল শেখ সদস্য সচিব মোঃ জহুরুল ইসলাম জহির সহ প্রমুখ।
উল্লেখ্য, অত্র ইউনিয়নটির রাস্তার পাশে প্রায় ৫ শতাধিক তালের বীজ রোপন করা হয়।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও