• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
জামিন পেলেন সেই যুব মহিলা লীগ নেত্রী বিস্ফোরক মামলায় দেড় মাসের সন্তানের মা নিষিদ্ধ যুব মহিলা লীগ নেত্রী কারাগারে পিরোজপুরে নিখোঁজ প্রবাসীর সন্ধান, সরকারি প্রক্রিয়ায় দেশে ফেরানোর উদ্যোগ নাজিরপুরে ২৩ বছর পর যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত আসামী গ্রেফতার সংসদে সমাধানের ইস্যু রাজপথে আনা উচিত নয়: এটিএম আজহার শিক্ষার মান নিশ্চিতের সঙ্গে দক্ষতাভিত্তিক শিক্ষা বিস্তারে জোর দিতে হবে বিএনপির প্রার্থীরা গণতন্ত্র উত্তরণে কাজ করবে: সেলিমা রহমান পরীক্ষার্থীরা উৎসাহ-উদ্দীপনায় এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে: মাহদী আমিন সন্ত্রাসী ভাড়া করে ক্যানসার হাসপাতালের উপ-পরিচালকের ওপর হামলা: র‌্যাব নতুন শিল্প স্থাপন ও কর্মসংস্থান সৃষ্টি বর্তমান সরকারের অগ্রাধিকার: বাণিজ্যমন্ত্রী

কখন দেশে ফিরতে পারেন তারেক রহমান, জানালেন আলাল

প্রভাত রিপোর্ট / ১৫৭ বার
আপডেট : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫

প্রভাত রিপোর্ট : ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ে খালাস পেলেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। তিনি বলেছেন, তারেক রহমানের একটি স্পর্শকাতর মামলা আপিল বিভাগে শুনানি গতকাল বৃহস্পতিবার শেষ হয়েছে। রায় ঘোষণার পর যদি উনি খালাস পান, তখনই উনি দেশে ফিরবেন। এমনটাই আমাদের ধারণা দিয়েছেন। শুক্রবার (২২ আগস্ট) বরিশাল রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে আলাল এসব কথা বলেন।
বিএনপির চেয়ারপারসনের এই উপদেষ্টা বলেন, আগামী ফেব্রুয়ারিতেই ভোট হবে। আমরা চাই, নির্বাচন সঠিক সময়েই হোক। কারণ দায়বদ্ধ (নির্বাচিত) সরকার না থাকার কারণে বিনিয়োগ বন্ধ। অর্থনীতিও স্থবির হয়ে আছে। ব্যাংক খাত পুনর্গঠনের জন্যও জনগণের ম্যান্ডেটপ্রাপ্ত সরকার দরকার।
পিআর পদ্ধতির কড়া সমালোচনা করে আলাল বলেন, কাকে ভোট দিয়ে সংসদে পাঠাচ্ছেন তা জানার অধিকার জনগণের রয়েছে। কিন্তু এই পদ্ধতিতে সেই সুযোগ নেই। আরো মজার বিষয়, যারা পিআর চান, তারাই আবার ৩০০ আসনে প্রার্থী ঘোষণা করেছেন। পিআর হলো, আলাদা প্রার্থী ঘোষণার দরকারই পড়ে না। তাই রাজনৈতিক দলগুলোর এই দাবিটাও সাংঘর্ষিক। তিনি বলেন, পিআর পদ্ধতি ও আরো কিছু বিষয়ে রাজনৈতিক দলগুলোর ভিন্নমত আছে। সময়ের সঙ্গে সঙ্গে সবকিছুর সমাধান হবে। গণতন্ত্র মানেই তো সবাই নিজের মতো মতামত দিতে পারা। যেটা পতিত সরকারের সময় দেওয়া সম্ভব হয়নি। সভায় উপস্থিত ছিলেন বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি আনিসুর রহমান খানসহ স্থানীয় সাংবাদিকরা।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও