• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
জামিন পেলেন সেই যুব মহিলা লীগ নেত্রী বিস্ফোরক মামলায় দেড় মাসের সন্তানের মা নিষিদ্ধ যুব মহিলা লীগ নেত্রী কারাগারে পিরোজপুরে নিখোঁজ প্রবাসীর সন্ধান, সরকারি প্রক্রিয়ায় দেশে ফেরানোর উদ্যোগ নাজিরপুরে ২৩ বছর পর যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত আসামী গ্রেফতার সংসদে সমাধানের ইস্যু রাজপথে আনা উচিত নয়: এটিএম আজহার শিক্ষার মান নিশ্চিতের সঙ্গে দক্ষতাভিত্তিক শিক্ষা বিস্তারে জোর দিতে হবে বিএনপির প্রার্থীরা গণতন্ত্র উত্তরণে কাজ করবে: সেলিমা রহমান পরীক্ষার্থীরা উৎসাহ-উদ্দীপনায় এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে: মাহদী আমিন সন্ত্রাসী ভাড়া করে ক্যানসার হাসপাতালের উপ-পরিচালকের ওপর হামলা: র‌্যাব নতুন শিল্প স্থাপন ও কর্মসংস্থান সৃষ্টি বর্তমান সরকারের অগ্রাধিকার: বাণিজ্যমন্ত্রী

পিরোজপুরে ২০টি মোবাইল উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর করলেন পুলিশ সুপার

প্রভাত রিপোর্ট / ৩৬৯ বার
আপডেট : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

মো.বাবুল শেখ পিরোজপুর: পিরোজপুর জেলায় হারিয়ে যাওয়া মোবাইল ফোন ও হ্যাক হওয়া ফেসবুক অ্যাকাউন্ট উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছেন জেলা পুলিশ সুপার । মঙ্গলবার (২৬ আগস্ট) বেলা ১১টায় পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য জানান পিরোজপুরের পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের। সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, জেলার বিভিন্ন উপজেলা থেকে সাধারণ ডায়েরির (জিডি) ভিত্তিতে মোট ২০টি মোবাইল ফোন এবং ৫টি হ্যাক হওয়া ফেসবুক অ্যাকাউন্ট উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মোবাইল ফোনগুলোর মধ্যে রয়েছে, পিরোজপুর সদর থানা ৩টি, ইন্দুরকানি থানা ৫টি, মঠবাড়িয়া থানা ৩টি, নাজিরপুর থানা ৬টি, ভান্ডারিয়া থানা ৩টি। এছাড়া, জেলার বিভিন্ন এলাকা থেকে হ্যাক হওয়া মোট পাঁচটি ফেসবুক আইডি উদ্ধার করে নিরাপদে মালিকদের নিকট হস্তান্তর করা হয়েছে। পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের বলেন, “অল্প সময়ের মধ্যে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে হারানো মোবাইল ও ফেসবুক অ্যাকাউন্ট উদ্ধার সম্ভব হয়েছে। আমাদের জেলা পুলিশের এই ধরনের জনবান্ধব কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।” এ সময় তিনি নাগরিকদের যেকোনো প্রযুক্তি-সংক্রান্ত সমস্যায় সহযোগিতার জন্য জেলা পুলিশকে অবহিত করার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও