• শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলায় ৩১ জন নিহত ইনকিলাব মঞ্চের নেতাকর্মী-পুলিশের সংঘর্ষ: অন্তর্বর্তী সরকারের বিবৃতি ইন্টারকন্টিনেন্টালের সামনে রণক্ষেত্র, ইনকিলাব মঞ্চের জাবেরসহ আহত ৩০ শাহবাগ এলাকায় উত্তেজনা, সাউন্ড গ্রেনেড-টিয়ারশেল নিক্ষেপ পাঁচ অধ্যায়ে বিএনপির ইশতেহার, ‘ফ্যামিলি কার্ড’সহ আছে যেসব প্রতিশ্রুতি নতুন করে মুক্তিযুদ্ধের ইতিহাস বয়ান করছে জামায়াত: সালাহউদ্দিন দেশে এসেছে ৪ লাখ প্রবাসীর পোস্টাল ব্যালট কারাবন্দিদের ৭ শতাংশ ভোট দিচ্ছেন পোস্টাল ব্যালটে নির্বাচনি ইশতেহার: প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ রাখবে বিএনপি মার্কিন নাগরিকদের ইরান ছাড়ার নির্দেশ কিসের আভাস?

মুক্তাগাছায় এমপিও ভুক্ত শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

প্রভাত রিপোর্ট / ১০৭ বার
আপডেট : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

দরাজ আলী, মুক্তাগাছা: সারাদেশের ন্যয় ময়মনসিংহের মুক্তাগাছায় জাতীয় প্রেসক্লাবে অবস্থানকালে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এমপিওভুক্ত জাতীয়করণ প্রত্যাশী জোট। সোমবার দুপুরে মুক্তাগাছা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী এমপিওভুক্ত জাতীয়করণ প্রত্যাশী জোটের ব্যানারে মুক্তাগাছা আব্বাছিয়া কামিল মাদ্রাসায় জড়োহন। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে মুক্তাাগাছা প্রেসক্লাবের সামনে এসে মানববন্ধন করেন। মানববন্ধনে মুক্তাগাছা আব্বাছিয়া কামিল মাদ্রাসর শিক্ষক মাহফুজুর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন শিক্ষক মুক্তাগাছা আব্বাছিয়া কামিল মাদ্রাসা আব্দুল মান্নান, মনিরামবাড়ী আলিম মাদ্রাসার প্রভাষক মাওলানা মোস্তফা রায়হান, নগেন্দ্র নারায়ণ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মঞ্জুরুল আলম, সহকারী শিক্ষক আজহার ইসলাম, আব্দুল মতিন, মোঃ শামীম আলম প্রমুখ। মানববন্ধনে উপজেলার এমপিওভুক্ত উচ্চ বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসার শিক্ষক-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, দীর্ঘদিন যাবৎ দেশের এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী ২০% বাড়ি ভাড়া, ১৫শ টাকা চিকিৎসা ভাতা ও কর্মচারীদের ৭৫% উৎসব ভাতা প্রদানের দাবিতে আন্দোলন করে আসছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও