• রবিবার, ১০ মে ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
Headline
প্রধানমন্ত্রীর সঙ্গে কল্যাণ প্যারেড: স্বতন্ত্র পে-স্কেল, ঝুঁকি-ওভারটাইম ভাতা চায় পুলিশ পুলিশের যৌক্তিক দাবিগুলো পূরণ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সাধারণ মানুষের আনন্দ ও ব্যক্তিগত আয়োজনের প্রতি সম্মান জানিয়ে , দলীয় কর্মসূচি সংক্ষিপ্ত করলেন তারেক রহমান আরটিভির সম্মাননা পেলেন স্বপ্নজয়ী মায়েরা বারবার সীমান্ত রক্তাক্ত করবেন, এভাবে ভালো সম্পর্ক হবে না : রিজভী ডেঙ্গুর প্রাদুর্ভাব ও ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করবে দক্ষিণ সিটি সাংবাদিককে হয়রানিমূলক গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন এআই’র যুগে সন্তানদের নৈতিকভাবে মানুষ করাই বড় চ্যালেঞ্জ : সমাজকল্যাণমন্ত্রী প্রধানমন্ত্রী নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন : নজরুল ইসলাম খান ঈদযাত্রা নিরাপদ করতে সব ব্যবস্থা নেয়া হচ্ছে: রেলমন্ত্রী

আরটিভির সম্মাননা পেলেন স্বপ্নজয়ী মায়েরা

Reporter Name / ৮ Time View
Update : রবিবার, ১০ মে, ২০২৬

প্রভাত রিপোর্ট: আন্তর্জাতিক মা দিবস উপলক্ষে সমাজে মায়েদের অবদান ও ত্যাগের স্বীকৃতি জানাতে আয়োজন করা হয়েছে ‘আরটিভি স্বপ্নজয়ী মা সম্মাননা ২০২৬’। রাজধানীর তেজগাঁওয়ে বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিওতে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন অঙ্গনে সফল সন্তানদের গর্ভধারিণী মায়েদের হাতে তুলে দেওয়া হয় সম্মাননা পদক। অনুষ্ঠানটি ১০ মে রবিবার রাত ৭টা ২০ মিনিটে সম্প্রচার করে আরটিভি।
এ বছর সম্মাননা পেয়েছেন অভিনেতা শরিফুল রাজ–এর মা জাহানারা বেগম, অভিনেত্রী তানজিন তিশা–র মা উম্মে সালমা বেগম, অতিরিক্ত আইজিপি খোন্দকার রফিকুল ইসলাম–এর মা জিন্নাতুন্নেসা, প্রভাষক এম এ মোত্তালিব মিহিরের মা মোছা. জামিলা বিবি এবং ডা. উত্তম কুমার সরকার, ডা. উজ্জ্বল কুমার সরকার, প্রভাষক সুবর্ণা সরকার ও সাংবাদিক প্রতিমা সরকারের মা আদরিনী সরকার।
সম্মাননাপ্রাপ্ত মায়েরা বলেন, সন্তানের সুন্দর ভবিষ্যতের জন্য তারা নিজেদের সর্বোচ্চ চেষ্টা করেছেন, তবে এভাবে সম্মাননা পাবেন তা কখনো ভাবেননি। সন্তানদের সাফল্যই তাদের জীবনের সবচেয়ে বড় আনন্দ বলেও জানান তারা।
অন্যদিকে সম্মাননাপ্রাপ্ত মায়েদের সন্তানরা বলেন, জীবনের নানা অর্জনের মধ্যেও মায়ের এই সম্মাননা পাওয়াটাই তাদের কাছে সবচেয়ে গর্বের ও আবেগের মুহূর্ত।
সৈয়দ আশিক রহমান বলেন, “বাঙালির শব্দভাণ্ডারে সবচেয়ে মধুর শব্দ ‘মা’। একজন মা জীবনের শেষ দিন পর্যন্ত সন্তানের সাফল্যের জন্য সংগ্রাম করে যান। পৃথিবীর সব মায়ের প্রতি শ্রদ্ধা জানাতেই আরটিভির এই আয়োজন।”
অনুষ্ঠান নিয়ে শুভেচ্ছা বক্তব্য দেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। তিনি বলেন, “মায়ের তুলনা মা নিজেই। সন্তানের সাফল্যের পেছনে মায়ের অবদান কখনোই পূরণ হওয়ার নয়।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা ও সংগীতশিল্পী লীনু বিল্লাহ, নাট্যব্যক্তিত্ব রহমত আলী, ব্যবসায়ী সাহেদুল ইসলাম হেলাল এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব শান্তা ইসলাম প্রমুখ। অনুষ্ঠানটি গ্রন্থনা করেছেন সুজন আহমেদ, উপস্থাপনায় ছিলেন ফারজানা বিথী এবং প্রযোজনা করেছেন রেজা ইসলাম।
অনুষ্ঠানের বিভিন্ন পর্বে নৃত্য পরিবেশন করেন ওয়াহিদা মল্লিক জলি, আসাদ খান, সিনথিয়া ইয়াসমিন ও নৃত্যালোক সাংস্কৃতিক কেন্দ্রের শিল্পীরা। এছাড়া গান পরিবেশন করেন আরটিভি বাংলার গায়েন ও আরটিভি ইয়াং স্টারের শিল্পীরা।


আপনার মতামত লিখুন :
More News Of This Category