• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
শিরোনাম
জামিন পেলেন সেই যুব মহিলা লীগ নেত্রী বিস্ফোরক মামলায় দেড় মাসের সন্তানের মা নিষিদ্ধ যুব মহিলা লীগ নেত্রী কারাগারে পিরোজপুরে নিখোঁজ প্রবাসীর সন্ধান, সরকারি প্রক্রিয়ায় দেশে ফেরানোর উদ্যোগ নাজিরপুরে ২৩ বছর পর যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত আসামী গ্রেফতার সংসদে সমাধানের ইস্যু রাজপথে আনা উচিত নয়: এটিএম আজহার শিক্ষার মান নিশ্চিতের সঙ্গে দক্ষতাভিত্তিক শিক্ষা বিস্তারে জোর দিতে হবে বিএনপির প্রার্থীরা গণতন্ত্র উত্তরণে কাজ করবে: সেলিমা রহমান পরীক্ষার্থীরা উৎসাহ-উদ্দীপনায় এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে: মাহদী আমিন সন্ত্রাসী ভাড়া করে ক্যানসার হাসপাতালের উপ-পরিচালকের ওপর হামলা: র‌্যাব নতুন শিল্প স্থাপন ও কর্মসংস্থান সৃষ্টি বর্তমান সরকারের অগ্রাধিকার: বাণিজ্যমন্ত্রী

অসাম্প্রদায়িক দেশ গড়ার আহ্বান জানিয়ে বড়দিন উদযাপিত

প্রভাত রিপোর্ট / ১৮০ বার
আপডেট : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫

প্রভাত সংবাদদাতা, গাইবান্ধা: পাপ, অসত্য, অন্যায় থেকে মন ফিরিয়ে সত্য, সুন্দর ও ভালো কাজে মনোনিবেশ এবং অসাম্প্রদায়িক দেশ গড়ার আহ্বান জানানোর মাধ্যমে বৃহস্পতিবার সারাদেশের ন্যায় গাইবান্ধায়ও খ্রিস্টান সম্প্রদায়ের শুভ বড়দিন উদযাপিত হয়েছে।
স্থানীয় সাংস্কৃতিক সংগঠন মেঘদূত কার্যালয় চত্বরে বাংলাদেশ ব্যাপিস্ট চার্চ সংঘ অনুষ্ঠানের আয়োজন করে। বড়দিনের অনুষ্ঠানে প্রথমেই পবিত্র বাইবেল থেকে মহান যিশু খ্রিস্টের বাণী পাঠ করেন ববি রোজারিও। ক্রীড়া ব্যক্তিত্ব পরিবেশ আন্দোলন নেতা ওয়াজিউর রহমান রাফেলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সাবেক অধ্যক্ষ অধ্যাপক মমতাজুর রহমান বাবু, জেলা সিপিবির সাধারণ সম্পাদক মুরাদজামান রব্বানী, সহ-সম্পাদক মিতা হাসান, সংগীত শিল্পী চুনি ইসলাম, সাংবাদিক কুদ্দুস আলম, বাংলাদেশ প্রগতি লেখক সংঘের জেলা সাধারণ সম্পাদক রজতকান্তি বর্মন, জনউদ্যোগের সদস্য সচিব প্রবীর চক্রবর্তী, আদিবাসী-বাঙালি সংহতি পরিষদের নেতা গোলাম রব্বানী মুসা, উদীচীর সাধারণ সম্পাদক শিরিন আক্তার, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক রিক্তু প্রসাদ, শিক্ষক অঞ্জলি রাণী দেবী, পপি রোজারিও প্রমুখ। পরে আনন্দমুখর পরিবেশে বড়দিনের কেক কাটা হয়।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও