• শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
শিরোনাম
ঢাকা বাইক শো-তে সিএফএমওটিও নিয়ে এলো ‘জিহো’ এবং নতুন মোটরসাইকেল লাইনআপ রাজশাহী ব্যাংকার্স ক্লাব ক্রিকেট টুর্নামেন্টের হ্যাট্রিক চ্যাম্পিয়ন এনআরবিসি ব্যাংক চট্টগ্রাম নগরে এক দিনে তিন স্থানে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল বিএনপির বহিষ্কৃত নেতা ইসহাক সরকার যোগ দিলেন এনসিপিতে শরণখোলায় জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ, এলাকায় উত্তেজনা ফিলিং স্টেশনগুলোতে তেলের জন্য লম্বা লাইন ছোট হয়ে আসছে শূন্যে নামবে সেশনজট, অনেক কলেজে বন্ধ হতে পারে স্নাতক-স্নাতকোত্তর কোর্স তীব্র গরমে পুড়ছে দেশ, অস্বস্তি আরও বাড়তে পারে বিচার বিভাগের দুর্নীতির সব শিকড় তুলে আনতে চাই: আইনমন্ত্রী বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

মূল্যস্ফীতিতে ধাক্কা : ডিসেম্বরে ৮.৪৯ শতাংশ, অস্বস্তি বাড়াচ্ছে খাদ্য

প্রভাত রিপোর্ট / ১০৪ বার
আপডেট : সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬

প্রভাত রিপোর্ট: সদ্য সমাপ্ত বছরের ডিসেম্বর মাসে পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৮ দশমিক ৪৯ শতাংশ। যা নভেম্বর মাসে ছিল ৮ দশমিক ২৯ শতাংশ। সাধারণত সবজির ভরা মৌসুমে খাদ্য খাতে মূল্যস্ফীতি কমার কথা থাকলেও, পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ প্রতিবেদনে এর উল্টো চিত্র উঠে এসেছে।
সোমবার (৫ জানুয়ারি) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ডিসেম্বর মাসে মূল্যস্ফীতি বাড়ার পেছনে খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধি অন্যতম প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছে বিবিএস।
বিবিএস জানায়, এক মাসের ব্যবধানে খাদ্য খাতে মূল্যস্ফীতি কিছুটা বেড়ে ৭ দশমিক ৭১ শতাংশে দাঁড়িয়েছে। এর আগের মাস নভেম্বরে এই হার ছিল ৭ দশমিক ৩৬ শতাংশ। তবে, গত বছরের একই সময়ের (২০২৪ সালের নভেম্বর) তুলনায় খাদ্য মূল্যস্ফীতি কমেছে, যা গত বছর ছিল ১২ দশমিক ৯২ শতাংশ।
অন্যদিকে, খাদ্যবহির্ভূত (নন-ফুড) খাতেও মূল্যস্ফীতির হার বেড়েছে। ডিসেম্বরে খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে ৯ দশমিক ১৩ শতাংশ। যা নভেম্বরে ছিল ৯ দশমিক ০৮ শতাংশ। গত বছরের ডিসেম্বরে এই হার ছিল ৯ দশমিক ২৬ শতাংশ।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও