• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
মুজিবনগরে নাগরিক সমাজের শ্রদ্ধা, মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত সব দিবস যথাযোগ্যভাবে পালনের দাবি অনভিজ্ঞ দল নিয়েও বাংলাদেশকে হারালো নিউজিল্যান্ড জ্বালানি তেলের অপ্রতুলতার প্রভাবে চড়া বাজার ৫০ ঘণ্টায় ভারত থেকে আসবে পাঁচ হাজার মেট্রিক টন ডিজেল সিকেডি হাসপাতালে চাঁদা দাবি: ৭ জন রিমান্ড শেষে কারাগারে চার লাল কার্ডের দিনে আবাহনী ও মোহামেডানের জয়, কিংসের ড্র গ্যাস না পেয়ে মহাসড়ক অবরোধ করলেন আমিনবাজারের বাসিন্দারা পাম্পে তেল নেয়ায় অগ্রাধিকার চায় পুলিশ শাহবাগে নাগরিকদের ওপর হামলার নিন্দা: বিচার দাবিতে ৩৭০ বিশিষ্ট নাগরিকের বিবৃতি নারায়ণগঞ্জে পানির ট্যাংকিতে নেমে দুই শ্রমিকের মৃত্যু

সুন্দরবনের কচিখালীতে ফাঁদে আটক হরিণসহ শিকারী আটক, পালিয়েছে দুই শিকারী

প্রভাত রিপোর্ট / ৯৩ বার
আপডেট : বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬

প্রভাত সংবাদদাতা,শরণখোলা : পূর্ব সুন্দরবনের কচিখালী ডিমেরচর এলাকায় বুধবার দুপুরে ফাঁদে আটক হরিণসহ এক শিকারীকে আটক করেছে বনরক্ষীরা। ফাঁদ থেকে উদ্ধার করে হরিণটিকে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।
বন বিভাগ সূত্রে জানা যায়, সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের কচিখালী অভয়ারণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেষ্টার মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে বনরক্ষীরা বুধবার (৭ জানুয়ারী) বেলা ১২টার দিকে সুন্দরবনের ডিমেরচর বনাঞ্চলে হেটে টহলের সময় বনের মধ্যে ব্যপক জায়গা জুড়ে হরিণ শিকারের মালা ফাঁদ পাতা এবং একটি চিত্রল হরিণ ফাঁদে আটকে রয়েছে দেখতে পায়। বনরক্ষীরা বনের মধ্যে তল্লাশী করে এক শিকারীকে হাতেনাতে আটক করতে সক্ষম হয়। এ সময় অন্য দুই শিকারী বনের গহিনে পালিয়ে যায়। আটক শিকারী হচ্ছে, বরগুনার পাথরঘাটা উপজেলার বড়ইতলা গ্রামের মৃত আলী ফকিরের পুত্র আঃ হাকিম (৪০)। আটক শিকারীর বরাত দিয়ে বনরক্ষীরা জানান, পালিয়ে যাওয়া শিকারীরা হচ্ছে, পাথরঘাটা এলাকার রাসেল (৩০) ও দুলাল (৪০)। বনরক্ষীরা ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ মালা ও ছিটকা ফাঁদ ও ৭টি প্লাষ্টিকের বস্তা জব্দ করেছেন।
সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের কচিখালী অভয়ারণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেষ্টার মোঃ মিজানুর রহমান জানান, ডিমেরচরে শিকারীর পাতা ফাদঁ থেকে উদ্ধার করা হরিণটি তৎক্ষনাত সুন্দরবনে ছেড়ে দেওয়া হয়েছে। ধৃত আসামীর বিরদ্ধে বন আইনে মামলা দিয়ে তাকে বাগেরহাট আদালতে পাঠানো হবে বলে ঐ ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও