• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনাম
জামিন পেলেন সেই যুব মহিলা লীগ নেত্রী বিস্ফোরক মামলায় দেড় মাসের সন্তানের মা নিষিদ্ধ যুব মহিলা লীগ নেত্রী কারাগারে পিরোজপুরে নিখোঁজ প্রবাসীর সন্ধান, সরকারি প্রক্রিয়ায় দেশে ফেরানোর উদ্যোগ নাজিরপুরে ২৩ বছর পর যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত আসামী গ্রেফতার সংসদে সমাধানের ইস্যু রাজপথে আনা উচিত নয়: এটিএম আজহার শিক্ষার মান নিশ্চিতের সঙ্গে দক্ষতাভিত্তিক শিক্ষা বিস্তারে জোর দিতে হবে বিএনপির প্রার্থীরা গণতন্ত্র উত্তরণে কাজ করবে: সেলিমা রহমান পরীক্ষার্থীরা উৎসাহ-উদ্দীপনায় এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে: মাহদী আমিন সন্ত্রাসী ভাড়া করে ক্যানসার হাসপাতালের উপ-পরিচালকের ওপর হামলা: র‌্যাব নতুন শিল্প স্থাপন ও কর্মসংস্থান সৃষ্টি বর্তমান সরকারের অগ্রাধিকার: বাণিজ্যমন্ত্রী

পাথরঘাটায় বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে আপন ৩ ভাই নিহত

প্রভাত রিপোর্ট / ৩৭১ বার
আপডেট : শনিবার, ২৯ মার্চ, ২০২৫

তরিকুল ইসলাম, পাথরঘাটা (বরগুনা)

বরগুনার পাথরঘাটা থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী রাজিব পরিবহন ও পিরোজপুরের মঠবাড়িয়া থেকে পাথরঘাটাগামী একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের যাত্রী আপন তিন ভাই ঘটনাস্থলে নিহত হয়েছেন। আজ ২৯ মার্চ সকাল পৌনে ৮টায় পাথরঘাটা উপজেলার রায়হানপুর ইউনিয়নের সোনার বাংলা এলাকার পাথরঘাটা টু মঠবাড়িয়া সড়কের দফাদার বাড়ি সংলগ্ন এলাকায় এ দৃর্ঘটনাটি ঘটে ।
নিহত ওই তিন ভাই হলেন, মো. নাঈমুজ্জামান খান ওরফে শুভ (২২), মো. শান্ত খান (১৪), মো. নাদিম খান (৮)। ওই তিন ব্যক্তি পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার টিকিকাটা ইউনিয়নের বাইশকুড়া গ্রামের মো. নাসির উদ্দিন খানের ছেলে।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে স্থানীয়রা জানান, পাথরঘাটা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া রাজিব পরিবহনের সঙ্গে একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। পাথরঘাটা থেকে সকাল ৭টায় ওই বাসটি ছেড়ে এসে সোনার বাংলা নামক এলাকায় সকাল পৌনে ৮টায় এ দুর্ঘটনা ঘটে। মোটরসাইকেলটি পিরোজপুরের মঠবাড়িয়ার টিকিকাটা নামক এলাকা থেকে পাথরঘাটার কিরোনপুর গ্রামে খালার বাড়িতে ঈদের জামাকাপড় নিয়ে আসতেছিল। এ সময় বাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের তিন যাত্রী আপন তিন ভাই ঘটনাস্থলেই নিহত হন। এ সময় রাজিব পরিবহনের (মেট্রো হ ১২-৪৮৩৯) চালক পালিয়ে গেলেও ওই বাসের সুপারভাইজার সোহেল রানা ও সহযোগী চালককে ক্ষুব্ধ জনতা আটক করে পুলিশের হাতে সোপর্দ করে। পরে ঘটস্থলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
এ ব্যাপারে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মেহেদী হাসান বলেন, বাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে আপন তিন ভাই নিহত হয়েছেন। তিনি বলেন পুলিশ লাশ উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর ব্যবস্থা নেওয়া করেছে এবং বাসটিকে জব্দ করা হয়েছে, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও