• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
বিগত দুই সরকারের গাফিলতিতে হাম ছড়িয়ে পড়ে: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি জ্বালানি নিরাপত্তার সার্বভৌমত্ব ক্ষুন্ন করছে: দেবপ্রিয় ভট্টাচার্য আক্রোশ থেকেই হত্যাকাণ্ড বলে আসামির দায় স্বীকার সৌদিতে মন্ত্রী হিসেবে নয়, হাজিদের কামলা হিসেবে যাচ্ছি : ধর্মমন্ত্রী ‘সরকারের বড় সাফল্য জনগণ তারেক রহমানকে বিশ্বাস করেছে’:প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী পূর্বাচল স্টেডিয়ামের ডিজাইনে পরিবর্তন চান তামিম ‘অধিকার আদায়ের আন্দোলনে ছিলেন বলে ইলিয়াস আলীকে গুম করা হয়েছিল’ হাম পরিস্থিতিকে ‘মহামারি’ ঘোষণা করে জরুরি পদক্ষেপের দাবি ডিপিপিএইচের খাল খনন অব্যাহত থাকলে দেশে নতুন জাগরণ সৃষ্টি হবে : পানিসম্পদমন্ত্রী শিল্প ও সেবায় কর্মসংস্থান কম, অর্থনীতিবিদদের উদ্বেগ

ঘরোয়া উপাদানেই কমবে পেটের ক্যানসারের ঝুঁকি, বলছেন বিশেষজ্ঞ চিকিৎসক

প্রভাত রিপোর্ট / ৮১ বার
আপডেট : বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬

প্রভাত ডেস্ক: পেটের ক্যানসার এখন বিশ্বজুড়ে বাড়তে থাকা এক গুরুতর স্বাস্থ্যঝুঁকি। তবে সচেতন জীবনযাপন ও সঠিক খাদ্যাভ্যাসের মাধ্যমে এই ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব। পেটের ক্যানসারের ঝুঁকি কমানোর ৪টি কার্যকর উপায়।

১. খাবারে রাখুন ক্রুসিফেরাস সবজি

ব্রকলি, বাঁধাকপি বা ফুলকপির মতো ক্রুসিফেরাস সবজিতে থাকে ‘সালফোরাফেন’ নামের এক বিশেষ উপাদান। গবেষণায় দেখা গেছে, এটি ক্যানসার প্রতিরোধে সহায়ক। নিয়মিত খাদ্যতালিকায় এসব সবজি রাখলে পেটের কোষগুলোতে সুরক্ষা গড়ে ওঠে।

২. রসুনের অ্যান্টি-ক্যানসার শক্তি

গবেষণায় রসুনকে পেটের ক্যানসার প্রতিরোধে সহায়ক হিসেবে দেখা গেছে।
রসুনে আছে ‘অ্যালিসিন’, যা ক্যানসার প্রতিরোধী বৈশিষ্ট্যের জন্য পরিচিত। বিভিন্ন গবেষণায় রসুনকে পেটের ক্যানসার প্রতিরোধে সহায়ক হিসেবে দেখা গেছে। তাই দৈনন্দিন রান্নায় রসুনের ব্যবহার বাড়াতে পরামর্শ দেন ডাক্তাররা।

৩. প্রক্রিয়াজাত মাংস কম খান

সসেজ, বেকন বা অন্যান্য প্রক্রিয়াজাত মাংসে থাকে নানান কেমিক্যাল, যা পেটের ক্যানসারের ঝুঁকি বাড়ায়। নিয়মিত এসব খাবার খাওয়া থেকে বিরত থাকাই নিরাপদ।

৪. পেটের অস্বস্তিকে অবহেলা নয়

হেলিকোব্যাক্টার পাইলোরি ব্যাকটেরিয়া পেটের ক্যানসারের প্রধান কারণ। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো। যদি দীর্ঘদিন ধরে পেটের ব্যথা বা অস্বস্তি থাকে, তবে দ্রুত হেলিকোব্যাক্টার পাইলোরি (H. pylori) সংক্রমণের পরীক্ষা করানো জরুরি মনে করেন বিশেষজ্ঞরা। এই ব্যাকটেরিয়া পেটের ক্যানসারের অন্যতম প্রধান ঝুঁকির কারণ। সময়মতো পরীক্ষা ও চিকিৎসা নিলে ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব।

সচেতনতা জরুরি

চিকিৎসক শেঠির মতে, পেটের ক্যানসার ধীরে ধীরে বাড়তে থাকলেও প্রাথমিক পর্যায়ে ধরা পড়লে চিকিৎসায় ভালো ফল পাওয়া যায়। কিন্তু অনেকেই পেটের অস্বস্তিকে সাধারণ গ্যাস্ট্রিক ভেবে অবহেলা করেন, যা পরে মারাত্মক হতে পারে।
খাদ্যাভ্যাসে সামান্য পরিবর্তন ও সময়মতো সচেতনতা আপনার সুস্থতা রক্ষার বড় হাতিয়ার হতে পারে। তাই এখন থেকেই খান সবজি, যোগ করুন রসুন, কমান প্রক্রিয়াজাত মাংস আর গুরুত্ব দিন শরীরের সংকেতে। মনে রাখা উচিত, প্রতিরোধই পেটের ক্যানসারের বিরুদ্ধে সবচেয়ে বড় অস্ত্র হিসেবে কাজ করে।

ছবি: পেকজেলসডটকম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও