• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
বিগত দুই সরকারের গাফিলতিতে হাম ছড়িয়ে পড়ে: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি জ্বালানি নিরাপত্তার সার্বভৌমত্ব ক্ষুন্ন করছে: দেবপ্রিয় ভট্টাচার্য আক্রোশ থেকেই হত্যাকাণ্ড বলে আসামির দায় স্বীকার সৌদিতে মন্ত্রী হিসেবে নয়, হাজিদের কামলা হিসেবে যাচ্ছি : ধর্মমন্ত্রী ‘সরকারের বড় সাফল্য জনগণ তারেক রহমানকে বিশ্বাস করেছে’:প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী পূর্বাচল স্টেডিয়ামের ডিজাইনে পরিবর্তন চান তামিম ‘অধিকার আদায়ের আন্দোলনে ছিলেন বলে ইলিয়াস আলীকে গুম করা হয়েছিল’ হাম পরিস্থিতিকে ‘মহামারি’ ঘোষণা করে জরুরি পদক্ষেপের দাবি ডিপিপিএইচের খাল খনন অব্যাহত থাকলে দেশে নতুন জাগরণ সৃষ্টি হবে : পানিসম্পদমন্ত্রী শিল্প ও সেবায় কর্মসংস্থান কম, অর্থনীতিবিদদের উদ্বেগ

কনকনে শীতে শরীর গরম রাখবে এই ৩ খাবার

প্রভাত রিপোর্ট / ১০৭ বার
আপডেট : বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬

প্রভাত ডেস্ক: কনকনে শীতে শরীর গরম রাখতে খাদ্যাভ্যাসে একটু পরিবর্তন আনলেই মিলতে পারে দারুণ উপকার। শীতকালে এমন কিছু খাবার আছে, যেগুলো শরীরের ভেতর থেকে তাপ উৎপন্ন করে ঠান্ডা কমাতে সাহায্য করে।

দেখে নিন এই ৩ খাবার সম্পর্কে-

১. বাদাম ও বীজ: বাদাম, কাজু, আখরোট, চিনাবাদাম ও তিলের মতো বীজে আছে ভালো চর্বি ও প্রোটিন। এগুলো হজম হতে সময় নেয়, ফলে শরীরে তাপ উৎপন্ন হয় এবং দীর্ঘক্ষণ গরম থাকে।
২. আদা ও মশলাযুক্ত খাবার: আদা, দারুচিনি, গোলমরিচ, লবঙ্গের মতো মসলা শরীরের রক্তসঞ্চালন বাড়ায়। আদা চা বা মশলাযুক্ত স্যুপ শীতের সকালে শরীর দ্রুত উষ্ণ করে।
৩. গরম ভাত ও শস্যজাত খাবার: ভাত, ওটস, আটার রুটি, ভুট্টা—এগুলো শরীরে শক্তি জোগায় এবং হজমের সময় তাপ তৈরি করে। শীতে গরম ভাত বা খিচুড়ি শরীরকে ভেতর থেকে আরাম দেয়।
শীতে খুব ঠান্ডা পানীয় এড়িয়ে চলুন, কুসুম গরম পানি পান করুন এবং নিয়মিত গরম খাবার খান। এতে শীতের কনকনে ঠান্ডা থেকে রক্ষা পাওয়া যাবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও