• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
শিরোনাম
জামিন পেলেন সেই যুব মহিলা লীগ নেত্রী বিস্ফোরক মামলায় দেড় মাসের সন্তানের মা নিষিদ্ধ যুব মহিলা লীগ নেত্রী কারাগারে পিরোজপুরে নিখোঁজ প্রবাসীর সন্ধান, সরকারি প্রক্রিয়ায় দেশে ফেরানোর উদ্যোগ নাজিরপুরে ২৩ বছর পর যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত আসামী গ্রেফতার সংসদে সমাধানের ইস্যু রাজপথে আনা উচিত নয়: এটিএম আজহার শিক্ষার মান নিশ্চিতের সঙ্গে দক্ষতাভিত্তিক শিক্ষা বিস্তারে জোর দিতে হবে বিএনপির প্রার্থীরা গণতন্ত্র উত্তরণে কাজ করবে: সেলিমা রহমান পরীক্ষার্থীরা উৎসাহ-উদ্দীপনায় এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে: মাহদী আমিন সন্ত্রাসী ভাড়া করে ক্যানসার হাসপাতালের উপ-পরিচালকের ওপর হামলা: র‌্যাব নতুন শিল্প স্থাপন ও কর্মসংস্থান সৃষ্টি বর্তমান সরকারের অগ্রাধিকার: বাণিজ্যমন্ত্রী

বাগেরহাট-২ আসনে স্বতন্ত্র প্রার্থী এম এইচ সেলিমের পক্ষে দোয়া চাইছেন ছেলে মেহেদী হাসান প্রিন্স

প্রভাত রিপোর্ট / ১৬২ বার
আপডেট : বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাট আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাগেরহাট-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন সাবেক সংসদ সদস্য এম এইচ সেলিম। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দিনব্যাপী কচুয়া উপজেলার বিভিন্ন এলাকায় বাবার জন্য সাধারণ মানুষের কাছে দোয়া চাইছেন সতন্ত্র প্রার্থী এম এইচ সেলিমের ছেলে মেহেদী হাসান প্রিন্স। তিনি বলেন, মানুষের ভালোবাসা ও দোয়াই তার বাবার সবচেয়ে বড় শক্তি।
বাগেরহাটের কচুয়া উপজেলার সাইনবোর্ড, বাঁধাল ও কচুয়া এলাকায় স্থানীয়দের সঙ্গে মতবিনিময়কালে মেহেদী হাসান প্রিন্স বলেন, আমার বাবা এম এইচ সেলিম দীর্ঘদিন ধরে এই এলাকার মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। তিনি বাগেরহাট সদর ও কচুয়া নিয়ে গঠিত বাগেরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য। এবার তিনি বাগেরহাট-১, বাগেরহাট-২ ও বাগেরহাট-৩—এই তিনটি আসনেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।তিনি আরও বলেন, রাজনীতিতে তিনি সবসময় মানুষের অধিকার ও উন্নয়নের পক্ষে ছিলেন। আমি তার ছেলে ও হিসেবে আপনাদের কাছে শুধু দোয়া চাই—যেন তিনি সুস্থ থাকেন এবং মানুষের জন্য কাজ করার সুযোগ পান। আপনাদের সমর্থনই আমাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও